Monday, May 25, 2026

এসএসকেএমে উন্নয়ন কর্মযজ্ঞের সূচনা! উদ্বোধনী গানে মুগ্ধ মুখ্যমন্ত্রী, শুভনন্দন ছাত্রীকে 

Date:

Share post:

এসএসকেএম হাসপাতালে মঙ্গলবার শুরু হল উন্নয়ন কর্মযজ্ঞ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হল ‘অনন্য’র। সূচনা লগ্নে অন্য রকম আবহ তৈরি করল উদ্বোধনী গান। রবীন্দ্রসঙ্গীতের সুরে মন ছুঁয়ে গেল মুখ্যমন্ত্রীকেও।

‘লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে এসো হে…’—গাইলেন এসএসকেএমের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া পৌলমী। গান শেষ হতেই মুখ্যমন্ত্রী অনুরোধ করলেন আর একটি গানের জন্য। সুর ভেসে এল—‘মধুর ধ্বনি বাজে, হৃদয়কমল বনমাঝে…’। তবলায় সঙ্গত করছিলেন আর এক পড়ুয়া।

দুটি গান শোনার পরই শিল্পী ও তবলাবাদককে শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিকর্তা নারায়ণস্বরূপ নিগমের কাছ থেকে পেন ও ডায়েরি পাতা নিয়ে ছোট্ট একটি নোট লিখে দেন তিনি। তাতে লেখা—“প্রিয় পৌলমী, খুব সুন্দর গেয়েছ। অনেক শুভনন্দন। তবলাও খুব ভালো।” এসএসকেএমের অধিকর্তা মনিময় বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সেই বার্তা পৌঁছে দেওয়া হয় দুই পড়ুয়ার কাছে।

মুখ্যমন্ত্রীর এমন সরাসরি শুভেচ্ছা পেয়ে আপ্লুত হন তরুণ-তরুণী। তাঁদের কথায়, উদ্বোধনী গান গাওয়া বা বাজানোর চেয়েও বড় পাওয়া হল মঞ্চ থেকে দিদির হাতে লেখা বার্তা।

আরও পড়ুন – রক্তবীজ টু-র গ্র্যান্ড ট্রেলার লঞ্চে টুইস্ট দিলেন শিবপ্রসাদ, শ্যুটিং-স্মৃতি শেয়ার তারকাদের

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বদলাবে আবহাওয়া? দক্ষিণের জন্য অস্বস্তির সঙ্গে স্বস্তিরও পূর্বাভাস

একদিকে যখন প্রবল তাপ আর অস্বস্তিকর গরমে কাবু দক্ষিণবঙ্গ, তখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। রবিবার পর্যন্ত বিভিন্ন...

শনিবারের পর আবার! ১১ দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম

লাগাম ছাড়া বললেও একে কম বলা হয়। জ্বালানি তেলের উপর যে কেন্দ্রের মোদি সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই আবারও...

জনতার দরবারে মুখ্যমন্ত্রী, শুনবেন অপূর্ণ প্রত্যাশা

আরও একটি সোমবার। আরও একটি জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) প্রতিশ্রুতি...

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...