Saturday, April 11, 2026

সাতসকালে সন্তোষপুর রেলস্টেশন সংলগ্ন চত্বরে আগুন!

Date:

Share post:

মঙ্গলের সকালে দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর রেলস্টেশনের (Santoshpur Rail Station) এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন বেশ কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটি প্রথম স্থানীয়দের নজরে আসে। ফুট ওভার ব্রিজের আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।

দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসে নি। হতাহতের কোনও খবর নেই।

অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ দক্ষিণে (Sealdah South Division) বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ। যদিও মাঝেরহাট পর্যন্ত আপ ও ডাউন লাইনে আপাতত ট্রেন চলছে। স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৭টা নাগাদ ১ নং প্ল্যাটফর্ম থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। সন্তোষপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগ দোকানগুলি জামাকাপড়, চা ও নানা ছোটখাটো সামগ্রীর এবং সেসব ত্রিপল দিয়ে তৈরি। পুজোর মুখে এত বড় দুর্ঘটনায় দিশেহারা ব্যবসায়ীরা। শর্টসার্কিট থেকে আগুন বলে অনুমান করা হচ্ছে।

 

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...