Monday, June 15, 2026

এসএসকেএম হাসপাতালে দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড, আজই উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শহর কলকাতার অন্যতম নামকরা সরকারি হাসপাতাল মানেই এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) নাম উঠে আসবে। এবার সেই পিজি হাসপাতাল আরও একটি উডবার্ন ওয়ার্ড (Woodburn II) পেতে চলেছে। আজ (মঙ্গলবার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডটি। ১০২টি কেবিন ও ৮টি স্যুইট নিয়ে তৈরি এই অত্যাধুনিক ভবনের নাম রাখা হয়েছে ‘অনন্য’। এই নামকরণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ওয়ার্ডটি নির্মাণে ইতিমধ্যেই খরচ হয়েছে প্রায় ৬৬.৬৩ কোটি টাকা।

 

SSKM হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ উডবার্ন ওয়ার্ডের পরিষেবা বারবার নজর কাড়ে। আগে এই ওয়ার্ড শুধুমাত্র ভিআইপি রোগীদের জন্যই বরাদ্দ ছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পরিষেবা এখন সকলের জন্য উন্মুক্ত। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে উডবার্ন ২। সিঙ্গল, ডাবল ও স্যুইট মিলিয়ে পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার (Govt of WB) । এখানে থাকছে সিসিইউ এবং আধুনিক অপারেশন ফেসিলিটি। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের (West Bengal Health Scheme) পাশাপাশি চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থার স্বাস্থ্য বিমার (Health Insurance) ক্যাশলেস পরিষেবাও মিলবে এই নতুন ভবনে। এসএসকেএমের বহির্বিভাগ বা জরুরি বিভাগে আসা যে কোনও রোগী চাইলে উডবার্ন ২-এ ভর্তি হতে পারবেন।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...