Monday, June 15, 2026

ধুতি-পাঞ্জাবীতে ভিন্ন লুকে দাদা, রাম্প ওয়াকে মাতিয়ে দিলেন সৌরভ

Date:

Share post:

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের জামাকাপড়ের এক্সক্লুসিভ ব্র্যান্ড লঞ্চ করলেন সোমবার বিকেলে।  বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই সৌরভের নতুন সংস্থা পথ চলা শুরু করল। অনুষ্ঠানে রাম্প ওয়াকে হাঁটলেন সৌরভ।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জামাকাপড়ের এক্সক্লুসিভ ব্র্যান্ড লঞ্চে দেখা দিলেন পায়জামা-পাঞ্জাবীতে সৌরভের নতুন ব্র্যান্ডের নাম এখন ‘সৌরাগ্য’। পুজোর আগেই পথ চলা শুরু করল সৌরভের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড সৌরগ্য। সাধারণের কেনার ক্ষমতার মধ্যে সৌরাগ্যের পোশাক বিপণির দাম রাখা হয়েছে।

সাবেকিয়ানা থেকে সাহেবি সবেতেই হিট সৌরভ। তবে বাঙালি ধুতি-পাঞ্জাবী নয়, পায়জামা-পাঞ্জাবীতেই বেশি পছন্দ করেন মহরাজ। তাতেই স্বচ্ছন্দ বোধ করেন। অনুষ্ঠানের উদ্বোধনে সৌরভ বলেন, “ধুতি আমি বিয়ের সময় পরেছিলাম। তারপর এই পোশাক বিপণির শুটিংয়ে। আমি পুজোর সময় পাঞ্জাবী-পায়জামাই পরি। এখন, ডোনা এবং সানার পছন্দে জামাকাপড় কেনা হয়।”

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...