Tuesday, June 16, 2026

প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা ও অস্কারজয়ী পরিচালক রেডফোর্ড

Date:

Share post:

প্রয়াত চার্লস রবার্ট রেডফোর্ড জুনিয়র। বড় পর্দার নায়ক ছাড়াও অস্কারজয়ী পরিচালক ছিলেন তিনি। রেডফোর্ড পর্দার বাইরে পরিবেশ আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন। মঙ্গলবার ভোরে ইউটাহর প্রোভো পার্বত্য অঞ্চলে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯। যদিও মৃত্যুর নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

রাজনৈতিক দুর্নীতি, শোক, ব্যক্তিগত সঙ্কট এর মত জটিল আবেগগুলো তিনি পর্দায় ফুটিয়ে তুলতেন। স্বাভাবিকভাবেই সেটা দর্শকের মনে গভীরভাবে দাগ কাটত। তাঁর সব সৃষ্টি ছিল দৃঢ় এবং বিশ্বাসযোগ্য। ‘Butch Cassidy and the Sundance Kid’ (১৯৬৯), ‘All the President’s Men’ (১৯৭৬), ‘Three Days of the Condor’ (১৯৭৫), ‘The Sting’ (১৯৭৩)— এই ছবিগুলি তাঁকে জনপ্রিয় করে তোলে। ‘The Sting’ ছবির জন্যই তিনি তাঁর প্রথম ও একমাত্র অস্কার মনোনয়ন অর্জন করেন।

প্রসঙ্গত, রেডফোর্ড ছিলেন হলিউডের রোম্যান্টিক মুখ। বারব্রা স্ট্রেইস্যান্ড (The Way We Were, ১৯৭৩), জেন ফন্ডা (Barefoot in the Park, ১৯৬৭), মেরিল স্ট্রিপ (Out of Africa, ১৯৮৫) এর সঙ্গে রেডফোর্ডের রসায়ন ছিল অনবদ্য। ৪০-এর পরে পরিচালনায় হাত দেন রেডফোর্ড। প্রথম ছবি ‘Ordinary People’ (১৯৮০) তাঁকে এনে দেয় সেরা পরিচালকসহ চারটি অস্কার। পরিচালক হিসেবে তিনি ছিলেন সংবেদনশী, সূক্ষ্ম, এবং বেশ সাহসী।

আরও পড়ুন – আত্মনির্ভরতার পথে রাজ্য! ডায়মন্ড হারবারে ইলিশ রিসার্চ সেন্টার, জানালেন মুখ্যমন্ত্রী 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...