Saturday, April 11, 2026

রেলের টিকিট কাটার নতুন নিয়ম, বুকিং শুরু করতেই সমস্যায় যাত্রীরা! 

Date:

Share post:

বারবার ট্রেনের টিকিট কাটার নিয়ম বদলাচ্ছে রেল। এতে সুরাহা হওয়ার বদলে সমস্যা বাড়ছে যাত্রীদের। অনলাইনে ট্রেনের টিকিট কাটার পদ্ধতিতে ফের পরিবর্তন। ট্রেনের টিকিট বুকিং করার করার ক্ষেত্রে দুর্নীতি আটকাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সংরক্ষিত আসনের টিকিটের ‘উইন্ডো’ খুলতেই ‘শেষ’ হয়ে যাচ্ছে সব টিকিট। এবার এই নিয়মে আবার বদল আনল রেল। আরআরসিটিসি (IRCTC)-র মাধ্যমে যাঁরা টিকিট কাটেন তাঁদের আধার কার্ড (Adhaar card) নম্বর বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, মাত্র প্রথম ১৫ মিনিট আধার কার্ড নম্বর দিয়ে টিকিট অনলাইনে টিকিট বুকিং করা যাবে। ১ অক্টোবর থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে।

সোমবার এক বিবৃতি দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে আইআরসিটিসি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে অনলাইন সাধারণ রিজার্ভেশন খোলার প্রথম ১৫ মিনিটের মধ্যে অনলাইনে টিকিট বুক করা যাবে। ১ অক্টোবর থেকে একমাত্র আধার কার্ড ব্যবহার করেই বুকিং করতে হবে। সাধারণ রিজার্ভেশন খোলার প্রথম ১৫ মিনিটে আধার অনুমোদিত ব্যবহারকারীরাই IRCTC-র ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে সংরক্ষিত সাধারণ টিকিট বুক করতে পারবেন। ১৫ মিনিটের পরে, অনুমোদিত টিকিট এজেন্টদের অনলাইনে রিজার্ভেশন করার অনুমতি দেওয়া হবে। যদিও রেলের কাউন্টারে গিয়ে আসন সংরক্ষণ করার নিয়ম ও সময়ে কোনও বদল করা হচ্ছে না।

কিন্তু বার বার এই পরিবর্তনের ফলে সমস্যায় পড়ছেন যাত্রীরা। এছাড়া টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হল নেটওয়ার্ক। বেশিরভাগ সময়েই ওয়েবসাইটের পেজ খুলতে সমস্যার মুখে পড়ে মানুষ। এবার প্রশ্ন উঠছে এই ১৫ মিনিট সময়সীমার মধ্যে কি টিকিট বুকিং সত্যি সম্ভব?

Related articles

ফের রদবদল কমিশনের: সরলেন কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনার ও একাধিক ওসি

বাংলায় ভোট ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল করেই চলেছে নির্বাচন কমিশন। শনিবারও ফের বদলি করা হল...

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয়...

ইসলামাবাদে শান্তি বৈঠক: মৃত স্কুল পড়ুয়াদের নিয়েই ‘যোগ’ ইরানের!

হরমুজ প্রণালী কি খুলবে? পশ্চিম এশিয়ায় প্রতিদিনের মিসাইল আর ড্রোনের আনাগোনা কি বন্ধ হবে? গুরুত্বপূর্ণ ভূমিকা কি নিতে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...