Saturday, April 11, 2026

চলন্ত ট্রেনের শৌচাগারে সন্তানের জন্ম তরুণীর, কামারকুণ্ডু স্টেশনে GRP-র সহায়তায় ভর্তি হাসপাতালে

Date:

Share post:

চলন্ত ট্রেনের শৌচাগারে সন্তানের জন্ম দিলেন কলকাতার দক্ষিণদাড়ির তরুণী। সোমবার বৃষ্টির রাতে আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে (Kanchan Express) এই ঘটনা ঘটে। খবর পেয়ে হুগলির (Hoogli) কামারকুণ্ডু স্টেশনে কর্তব্যরত রেল পুলিশের অফিসাররা সদ্যোজাত-সহ মাকে ট্রেন থেকে নামিয়ে স্ট্রেচারে করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। হাসপাতাল সূত্রে খবর, আপাতত দুজনের শারীরিক অবস্থাই স্থিতিশীল।

GRP সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা পরে কর্তব্যরত পুলিশ অফিসাররা কামারকুণ্ডু স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনে (Local Train) তল্লাশি চালাচ্ছিলেন। তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই সময় তাঁরা খবর পান, আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের (Kanchan Express) জেনারেল কামরার শৌচালয়ে এক মহিলা সন্তান প্রসব করেছেন। দিশাহারা সদ্য বাবা হওয়া তরুণ নয়ন মোল্লা। খবর পাওয়ামাত্রই কর্তব্যরত অফিসাররা তৎক্ষণাৎ ট্রেনটি থামান। মহিলা পুলিশের সহায়তায় মহিলার স্বামীর উপস্থিতিতে মা ও নবজাতককে ট্রেন থেকে নামানো হয়।

শিশু-সহ প্রসূতিকে স্ট্রেচারে তুলে প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পুলিশের গাড়িতে বসিয়ে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। সেখানে মা এবং শিশুর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, মা এবং নবজাতক সুস্থ আছেন।

Related articles

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...