Monday, June 15, 2026

দাবায় নয়া ইতিহাস বৈশালীর, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফিডে মহিলাদের গ্র্যান্ড সুইস চেস চ্যাম্পিয়ন  হয়েছেন বৈশালী রমেশবাবু (Vaishali Rameshbabu)। তাঁকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করলেন বৈশালী। সোশ্যাল মিডিয়ায় মমতা লিখেছেন, “দ্বিতীয়বার ফিডে মহিলাদের গ্র্যান্ড সুইস চেস চ্যাম্পিয়ন  হওয়ার জন্য বৈশালী রমেশবাবুকে অনেক অভিনন্দন। এটা একটা অনন্য কীর্তি। আমি বৈশালীর পরিারের সদস্য এবং বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এটা দারুণ একটা কীর্তি৷বৈশালী রমেশবাবুকে অনেক অভিনন্দন ৷ বৈশালী তাঁর জীবন যেভাবে দাবায় নিয়োজিত করেছেন সেই বিষয়টি উদাহরণস্বরূপ ৷ আগামীর জন্য শুভেচ্ছা রইল ৷”

আরও পড়ুন : ধুতি-পাঞ্জাবীতে ভিন্ন লুকে দাদা, রাম্প ওয়াকে মাতিয়ে দিলেন সৌরভ

উজবেকিস্তানের সমরকন্দে  মহিলা গ্র্যান্ড স্যুইসের ১১  তথা শেষ রাউন্ডে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তান ঝোঙ্গির বিরুদ্ধে ড্র করেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ৷ তবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে তাঁকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে তাঁকে। সেখানে দুই ভারতীয় কোনেরু হাম্পি, দিব্যা দেশমুখরা তো আছেনই। এছাড়া ঝু জিনার, আলেক্সান্দ্রা গোরিয়াচকিনা, তান ঝোংগি, কাতেরিনা লাগনোরা মতো দাবাড়ুরা রয়েছেন।

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...