Saturday, April 11, 2026

বেআইনি অ্যাপের প্রচার, ভারতীয় দলের দুই প্রাক্তনীকে ইডির তলব

Date:

Share post:

বেআইনি অনলাইন গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার জন্য বিপাকে পড়লেন যুবরাজ সিং (Yuvraj Singh)। ভারতের বিশ্বকাপজয়ী তারকাকে তলব করেছে ইডি (ED)। আগামী ২৩ সেপ্টম্বর ইডি দফতরে হাজিরা দিতে হবে তাঁকে।

যুবরাজের সতীর্থ তথা আরও এক প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পাকেও (Robin Uthappa) তলব করা করেছে ইডি। সূত্রের খবর, ২২ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে উথাপ্পাকে। এর আগে এই একই কারণে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান।

গত অগাস্ট মাসেই কেন্দ্রীয় সরকারের তরফে নতুন আইন এনে টাকা সম্পর্কিত অনলাইন গেমিং অ্যাপ নিষিদ্ধ করা হয়। এই অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ছাড় পাবেন না। মোটা আর্থিক জরিমানা ও জেল পর্যন্ত হতে পারে। সিনেমার তারকাদের মতোই এই ধরনের অ্যাপের হয়ে প্রচার করেছেন ক্রীড়াবিদরা।  ফলে তাদের তলব করছে ইডি।

প্রথমে সুরেশ রায়নাকে ডেকে পাঠানো হয়। তারপর তলব করা হয় শিখর ধাওয়ানকে। বেআইনি বেটিং অ্যাপের মামলায় শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি।  নামের ওই বেটিং অ্যাপের একাধিক বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ধাওয়ান।

যেহেতু এই ক্রিকেটাররা বিজ্ঞাপণে অংশ নিয়েছিলেন ফলে এই সংস্থায় তাদের বিনিয়োগও থাকতে পারে বলেই মনে করছে ইডি। সূত্রের খবর তারকাদের থেকে জানাতে চাওয়া হচ্ছে কাদের মাধ্যমে এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন তাঁরা। কত টাকার চুক্তি হয়েছিল কীভাবে টাকা লেনদেন হয়েছিল।

আরও পড়ুন :দাবায় নয়া ইতিহাস বৈশালীর, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, উর্বশী রাউতেলা, সোনু সুদ, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরাদের  মতো রূপোলি দুনিয়ার তারকাকেও বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার কারণে তলব করা হয়েছে।

Related articles

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...