Tuesday, June 16, 2026

পুজোয় রাজ্যে আরও ৯৭টি ফায়ার স্টেশন, ঘোষণা দমকলমন্ত্রীর 

Date:

Share post:

পুজোর একসপ্তাহ আগেই বড় ঘোষণা করলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। দুর্গাপুজো উপলক্ষে রাজ্যে আরও ৯৭টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরির কথা জানালেন দমকলমন্ত্রী। একইসঙ্গে ১৯ সেপ্টেম্বর থেকে দমকলের ডিজির নেতৃত্বে শহরের বড় মণ্ডপগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা খতিয়ে দেখার কথাও ঘোষণা করেন তিনি।

প্রতিবছরই দুর্গাপুজোয় কোনওরকম অপ্রীতিকর ঘটনা রুখতে বদ্ধপরিকর রাজ্যের দমকল বিভাগ। এবছরের সেই ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার নিউটাউনের দমকল কেন্দ্রে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী সুজিত বসু। পুজোর সময় কোনওরকম অগ্নিকাণ্ডের প্রতিরোধে দমকল কীভাবে প্রস্তুত থাকবে, দুর্ঘটনা মোকাবিলায় কীভাবে কাজ করবে; সেইসব নিয়ে আলোচনা হয় এদিন। তারপর সাংবাদিক বৈঠক করে দমকলমন্ত্রী জানান, রাজ্যে আপাতত ১৬৬টি দমকল কেন্দ্র রয়েছে। ১১টি অস্থায়ী কেন্দ্রও রয়েছে। এবার পুজোর জন্য রাজ্য জুড়ে আরও ৯৭টি অস্থায়ী ফায়ার স্টেশন তৈরি করা হচ্ছে। কলকাতা ও বিভিন্ন জেলায় এই কেন্দ্রগুলি থাকবে। এছাড়াও কলকাতা ও শহরতলির ২৫টি পুজো প্যান্ডেলে ফায়ার কিয়স্ক করা হচ্ছে। সেখানে দমকল বিভাগ কীভাবে কাজ করে, অগ্নিনির্বাপনে প্রাথমিকভাবে কী কী করণীয়; সেইসব তুলে ধরা হবে। আবার এফএম রেডিওর মাধ্যমেও সচেতনতামূলক প্রচার করা হবে। একইসঙ্গে দমকলমন্ত্রীর আরও ঘোষণা, খুব তাড়াতাড়ি রাজ্যে আরও ২৫টি স্থায়ী দমকল কেন্দ্র তৈরি হতে চলেছে। তার মধ্যে কালীঘাট ও টালিগঞ্জে পাঁচ পাম্পের ফায়ার স্টেশন এই বছরের মধ্যেই সক্রিয় হবে। এছাড়াও আগামীতে দমকল বিভাগ ফায়ার ড্রোন এবং রোবটের মতো উন্নত যন্ত্রপাতি ব্যবহার করবে। পাশাপাশি আইনি জট কাটলে রাজ্যের দমকল কেন্দ্রগুলিতে আরও প্রচুর নিয়োগ হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন – দুর্গম এলাকার প্রসূতিদের জন্য বিশেষ উদ্যোগ, জানালেন মুখ্যমন্ত্রী 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...