Tuesday, June 16, 2026

যোগীরাজ্যে গরু পাচারকারীদের হাতে খুন নিট পরীক্ষার্থী!

Date:

Share post:

উত্তরপ্রদেশে ফের রক্তাক্ত ঘটনা। গোরক্ষপুরে গরু পাচারকারীদের হাতে খুন হলেন এক নিট পরীক্ষার্থী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দীপক গুপ্ত। সোমবার বিকেল প্রায় ৩টে নাগাদ ঘটে এই মর্মান্তিক ঘটনা।

অভিযোগ, প্রথমে দীপকের মুখে গুলি করে আততায়ীরা। এরপর তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এখানেই শেষ নয়, নিষ্ঠুরতার পরিচয় দিতে মৃতদেহ তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরে তাঁর বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে ফেলে দেওয়া হয় দেহ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা গোরক্ষপুর–পিপরাইচ রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুলছে এই ঘটনা। নিট পরীক্ষার্থীর এমন নৃশংস খুনে গোরক্ষপুরে শোক ও ক্ষোভের আবহ।

আরও পড়ুন – পুজোয় রাজ্যে আরও ৯৭টি ফায়ার স্টেশন, ঘোষণা দমকলমন্ত্রীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...