Monday, June 15, 2026

শ্রমিক বন্ধুরাই সমাজ তৈরির কারিগর, বিশ্বকর্মা পুজোয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দোলার 

Date:

Share post:

বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে শ্রমিক বন্ধুদের শুভেচ্ছা ও সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন। তিনি লেখেন, ‘শ্রমিক বন্ধুরাই বিশ্বকর্মা, সমাজ তৈরির কারিগর । ট্রেড ইউনিয়নের একজন কর্মী হিসেবে তাঁদের প্রণাম, সালাম, জোহার জানাই।’ এদিন ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই পোস্ট করেছেন দোলা। হ্যাশট্যাগ করেছেন AITC ও INTTUC -কে।

বুধবার রাজ্যজুড়ে সরকারি ছুটির ঘোষণা করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী নিজে সকালে সমাজ মাধ্যমের পোস্টে জানান, পরিযায়ী শ্রমিকদের সম্মান দিয়েই এবারে বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আজ বাংলার বিভিন্ন প্রান্তে কলকারখানা থেকে শুরু করে অফিস কাছারিতে দেবশিল্পীর বন্দনা। বিশ্বকর্মা পুজো থেকেই বাঙালির শারদ উৎসবের কাউন্টডাউন শুরু।

 

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...