Sunday, March 22, 2026

সিগনাল থেকে বিদ্যুৎ সরবরাহ – কিছু ঠিক চলছে না কলকাতা মেট্রোর!

Date:

Share post:

নতুন জামা, নতুন জুতোর জন্য শহরমুখী গোটা বাংলা। মনে মনে করা হচ্ছে প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা। আর সবটাই কলকাতা মেট্রোর উপর নির্ভর করে। পুজোর মরশুমে সেই মেট্রো প্রথমদিন যে পরিষেবার নমুনা রাখল তাতে কতটা নিশ্চিন্তে পরিকল্পনা করতে পারবেন, তা নিয়ে সন্দেহ থাকতেই পারে। বিশ্বকর্মা পুজোর দিন ফের সেই গোড়ায় গলদ ধরা পড়ল কলকাতা মেট্রোর (Kolkata Metro)। সিগনাল সমস্যায় জেরবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) যাত্রীরা।

কলকাতা মেট্রোর পরিষেবা গত প্রায় দু-তিন মাস ধরে একেবারে নূন্যতম পরিষেবার সমস্যাতেই ভুগছে। সিগনাল, বিদ্যুৎ সরবরাহ, রেক পরিকাঠামো, কর্মীর সংখ্যা – এই সব সমস্যার জেরে আচমকা বন্ধ হচ্ছে পরিষেবা। আর মেট্রোতে গন্তব্যে পৌঁছতে চাওয়া যাত্রীদের চূড়ান্ত নাকাল অবস্থা। কার্যত প্রতিদিন স্পষ্ট হয়ে যাচ্ছে – যে পরিকাঠামো কলকাতা মেট্রোর (Kolkata Metro) রয়েছে তা বিশ্বমানের তো কোন দূরের কথা, শিয়ালদহ বা হাওড়ার লোকাল ট্রেনের পরিষেবার থেকেও খারাপ।

বুধবার বিশ্বকর্মা পুজোর দিন যেখানে দুর্গাপুজোর কেনাকাটার পাশাপাশি নিত্যযাত্রী থেকে অফিস যাত্রীদের ভিড় সবথেকে বেশি হয়, ঠিক সেই সময়েই আচমকা বন্ধ গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের মেট্রো পরিষেবা। মেট্রোয় উঠে যাত্রীরা গরমে নাকাল। অন্যদিকে প্ল্যাটফর্মে ঢুকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে হয়রান যাত্রীরা। অবশেষে মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গ্রিন লাইনের পরিষেবা।

আরও পড়ুন: উৎসবের ঢাকে কাঠি, আজ রাজ্য জুড়ে বিশ্বকর্মা বন্দনা 

এদিন সাড়ে ১০টা থেকে প্রায় দুঘণ্টার বেশি সময় বন্ধ থাকে গ্রিনলাইনের মেট্রো পরিষেবা। জানানো হয় সিগনাল সমস্যার জন্য বন্ধ রাখা হয়েছে পরিষেবা। পরে পরিষেবা চালু হলেও কার্যত নিশ্চয়তার অভাবে সাধারণ মানুষ বাস, অটোর পথেই রওনা দেন।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...