Saturday, April 11, 2026

দৃষ্টিহীনদের জন্য বিশেষ উদ্যোগ! বিধানসভা গ্রন্থাগারে সংবিধানের ব্রেইল সংস্করণ 

Date:

Share post:

রাজ্য বিধানসভার ইতিহাসে নতুন অধ্যায়। এবার থেকে গ্রন্থাগারে স্থান পাচ্ছে ভারতীয় সংবিধানের ব্রেইল সংস্করণ। বৃহস্পতিবার এই বিশেষ সংস্করণটি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন এনইউজেএস-এর (ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস) উপাচার্য অধ্যাপক ডঃ নির্মল কান্তি চক্রবর্তী।

এনইউজেএস-এর রজতজয়ন্তী বর্ষে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন বিধানসভায় দৃষ্টিহীনদের জন্য সংবিধান পাঠের আলাদা কোনও ব্যবস্থা ছিল না। সেই অভাব পূরণ হল বৃহস্পতিবার। ব্রেইল সংস্করণ হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিধানসভার অধ্যক্ষ। তিনি জানান, “এই উদ্যোগ আইনগত সচেতনতা বাড়াতে বিশেষ ভূমিকা নেবে।”

সংবিধানের এই ব্রেইল সংস্করণ তৈরি হয়েছে এনইউজেএস ও রামকৃষ্ণ মিশনের যৌথ প্রচেষ্টায়। ইতিমধ্যেই বহু দৃষ্টিহীন শিক্ষার্থী ব্রেইল পদ্ধতিতে সংবিধান পাঠ করে উপকৃত হচ্ছেন। তবে রাজ্য বিধানসভায় এর আগে এ ধরনের সংস্করণ ছিল না। এবার গ্রন্থাগারে তা উপলব্ধ হওয়ায় দৃষ্টিহীনরা সহজেই সেখানে বসে পাঠ নিতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ শুধুমাত্র দৃষ্টিশক্তিহীনদের শিক্ষার ক্ষেত্রেই নয়, বরং সংবিধান চর্চাকে আরও গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে।

আরও পড়ুন – ছিল তো কুফল! GST-র সুফল এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়: নির্মলাকে জবাব কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...