Monday, June 22, 2026

সফটওয়্যার সমস্যায় সকাল সকাল গ্রিনলাইনে ব্যাহত মেট্রো পরিষেবা, হচ্ছেটা কী?

Date:

Share post:

বৃহস্পতির সকালে ফের ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service interrupted)। ঘড়ির কাঁটায় সওয়া দশটা নাগাদ সফটওয়্যার সমস্যার সূত্রপাতে যাত্রী ভোগান্তির চেনা ছবি হাওড়া ময়দান- সেক্টর ফাইভ রুটে। সকাল সোয়া দশটা থেকে শিয়ালদহ (Sealdah Metro Station))ও এসপ্ল্যানেডের মাঝে বন্ধ হয়ে যায় পাতাল পরিষেবা। কারণ কী? সফটওয়্যারে সমস্যা। কী সমস্যা? মুখ খুলছে না মেট্রো কর্তৃপক্ষ(Kolkata Metro)।

পাতাল রেলে প্রবেশ করা নরক যন্ত্রণার সমান, এভাবেই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরক্তি আর ক্ষোভ উগরে দিলেন যাত্রীদের একাংশ। এই প্রতিক্রিয়া অবশ্য অস্বাভাবিক নয়। বুধের বিভ্রাটের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিতেও মেট্রো হয়রানির চেনা ছবি মহানগরীতে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকলেও মাঝের অংশে বন্ধ মেট্রো। সমস্যা সমাধানের নাকি চেষ্টা চলছে। আধ ঘণ্টা ধরে ব্যাহত থাকে পরিষেবা। আজ সফটওয়্যার সমস্যা, কাল সিগন্যাল বিভ্রাট – এই ঘটনার কতবার পুনরাবৃত্তি হবে? চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে কর্মরত এক যাত্রী বললেন, সমস্যা সমাধান করার প্রয়োজন নেই। এবার মেট্রোটা বন্ধ করে দিক রেল। মেট্রো চলছে না জানতে পেরে বাধ্য হয়ে শিয়ালদহ স্টেশন চত্বরে বাস ধরতে দাঁড়িয়ে থাকা এক ব্যবসায়ী বলছেন, পরিষেবার নামে ছেলেখেলাটা এবার বন্ধ করা দরকার কলকাতা মেট্রোর। অফিস টাইমে আংশিকভাবে চলছে মেট্রো।

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...