Tuesday, March 17, 2026

ভালো আচরণের ‘পুরস্কার’: মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

যে রাঁধে সে চুলও বাঁধে! সৌন্দর্য প্রতিযোগিতার (Miss International India) মঞ্চে মুকুট জিতেই জীবনের পথে থেমে থাকেননি তিনি। প্যারেড গ্রাউন্ডে গায়ে সেনার উর্দি পরে দাপিয়ে বেড়াচ্ছেন। নজরে এখন পুনের মেয়ে কাশিশ মেথওয়ানি। ২০২৫-এর ৬ সেপ্টেম্বর আর্মি এয়ার ডিফেন্সে লেফটেন্যান্ট হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। এই প্রথম তাঁর পরিবারে কোনও মহিলা সেনায় যোগ দিয়েছেন। অন্যদিকে ২০২৩ সালে কাশিশ মেথওয়ানি ‘মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া’ (Miss International India) খেতাব জিতেছিলেন।

আর্মি স্কুলে কাশিশ বিজ্ঞান নিয়ে পড়াশোনার পাশাপাশি ২০২১ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন NCC ক্যাডেট হিসেবে। জিতে নিয়েছিলেন ‘অল ইন্ডিয়া বেস্ট ক্যাডেট’ ট্রফি। তাঁর হাতে সেই ট্রফি তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কাশিশ পুনে বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকে স্নাতক ডিগ্রি অর্জনের পরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে এমএসসি করেছিলেন। তাঁর থিসিস পেপারের ওপর ভিত্তি করে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তাঁর কাছে PhD করার প্রস্তাব আসে। ২০২৪ সালে CDS পরীক্ষায় সারা ভারতের মধ্যে দ্বিতীয় হয়েছিলেন তিনি। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ভর্তি হয়েছিলেন কাশিশ এবং ‘অ্যাকাডেমি আন্ডার অফিসার’ হিসেবে স্বীকৃতি পান তিনি।

উল্লেখ্য, পথ ছিল অনেক, গ্ল্যামার, দেশ সেবা, গবেষণা তবে কাশিশ বেছে নিয়েছিলেন দেশসেবার পথটিই।

spot_img

Related articles

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...