Friday, June 12, 2026

রাজ্যে একাধিক পদ সৃষ্টি, নতুন নীতি অনুমোদন করল মন্ত্রিসভা

Date:

Share post:

রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। বৃহস্পতিবারের বৈঠকে একাধিক ক্ষেত্রে নতুন পদ সৃষ্টি এবং শূন্যপদ পূরণের প্রস্তাবে ছাড়পত্র মিলেছে। সূত্রের খবর, নিউ টাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র ১৫টি শূন্যপদ পূরণের প্রস্তাব গৃহীত হয়েছে। পাশাপাশি কৃষি আয়কর দফতরে ইন্সপেক্টর পদে নিয়োগের নিয়ম সংশোধনের সিদ্ধান্তও অনুমোদন করেছে মন্ত্রিসভা।

এদিন আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে—পশ্চিমবঙ্গ ইনফ্লুয়েনসার এঙ্গেজমেন্ট নীতি। তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে এ নীতি গ্রহণ এবং বাস্তবায়নের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। প্রশাসনের মতে, এ নীতি কার্যকর হলে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সরকার সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছতে পারবে। এছাড়াও, কলকাতার চেতলা আশ্রয় প্রকল্পে আরও মানুষের জন্য নতুন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা অনুমোদন পেয়েছে। প্রকল্পের অন্তর্গত ৩৬টি ফ্ল্যাট এবং ১৮টি গ্যারাজ/পার্কিং এলাকা ফ্রি-হোল্ড ভিত্তিতে বরাদ্দ করার প্রস্তাবও গৃহীত হয়েছে। প্রশাসনিক মহলের মত, একাধিক পদ সৃষ্টি ও নতুন নীতির বাস্তবায়ন ভবিষ্যতে সরকারি কাজকে আরও গতিশীল করে তুলবে। পাশাপাশি সাধারণ মানুষের পরিষেবা প্রাপ্তির প্রক্রিয়াও হবে অনেক সহজ।

আরও পড়ুন- শিল্পের মর্যাদা পেল লজিস্টিক, বিনিয়োগে আশার আলো রাজ্যে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...