Friday, June 12, 2026

১৫ বছর ধরে বাকি পুরসভার বকেয়া, রুল জারি করল হাইকোর্ট

Date:

Share post:

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভা এলাকায় রাস্তা, হোস্টেল, জল প্রকল্প সহ একাধিক প্রকল্পে গত ১৫ বছর ধরে টাকা বকেয়া রয়েছে। এই নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্ট বেশ কয়েকবার নির্দেশ দিলেও সেটি কার্যকর হয়নি।

এবার বকেয়া না মেটানোয় রাজ্যের আরবান ডেভলপমেন্ট সচিব, অর্থ সচিবের বিরুদ্ধে রুল ইস্যু করলো হাইকোর্ট। বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্ত র ডিভিশন বেঞ্চের নির্দেশ, তাঁদের বিরুদ্ধে কেন তাঁদের আইনি পদক্ষেপ করা হবে না তার ব্যাখ্যা দিতে হবে।

একইসঙ্গে আদালতের বক্তব্য, ঠিকাদারের বকেয়া টাকা মেটানোর পর রাজ্য মনে করলে ওই পুরসভার থেকে ওই টাকার দাবি করতে পারবে। ২০১০ সালের টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়ে কাজ করলেও প্রায় ৮০ লাখ টাকা এখনও বকেয়া ওই ঠিকাদারের।

আরও পড়ুন: আর জি কর-কাণ্ডে ৪ অফিসারের ভূমিকা খতিয়ে দেখতে লালবাজারকে নির্দেশ শিয়ালদহ আদালতের

দীর্ঘদিন মামলার পর নির্দেশ মেলে। কিন্তু রায় সেই রায় পুরসভা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে। সেই আবেদন খারিজ করে ১৪ জুলাই ওই টাকা মেটানোর নির্দেশ দিয়েছিল এই ডিভিশন বেঞ্চ। কিন্তু এতদিনেও নির্দেশ কার্যকর না হওয়ায় এবার রুল জারি করল আদালত।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...