Friday, June 12, 2026

মত্ত চালকের বেপরোয়া গাড়ির গতি, নিমতলায় হাড়হিম দুর্ঘটনায় আহত ৫

Date:

Share post:

গভীর রাতে ফের বেপরোয়া গাড়ির দাপট শহরে। বুধবার রাত ১২টা নাগাদ নিমতলা ঘাট স্ট্রিটে (Neemtala ghat Street) একটি চা ও লিট্টির দোকানে সজোরে ঢুকে পড়ে একটি গাড়ি। দুর্ঘটনায় আহত হন পাঁচজন। তাঁদের মধ্যে একজন শুভেন্দু বিশ্বাস (নদিয়ার বাসিন্দা), এখনও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চোখের সামনে দুর্ঘটনা ঘটতে দেখে দোকানের কর্মী ধীরজ সাহু বলেন, “হঠাৎই দেখি একটি গাড়ি সোজা দোকানের ভিতরে ঢুকে দেওয়াল ভেঙে দিল।” আরও পড়ুন : ১৩ দিন পর গ্রেফতার হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডের দ্বিতীয় অভিযুক্ত

স্থানীয়দের অভিযোগ, গাড়ির তিন আরোহীই মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁরা ‘নো এন্ট্রি’ (No entry) রাস্তায় ঢুকে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, চালক কৃশানু দাশকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি বড়তলা থানা এলাকায়। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আরোহীরা মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, রাত বাড়লেই ওই এলাকায় নেশাগ্রস্তদের দৌরাত্ম্য বেড়ে যায়। ট্র্যাফিক আইন মানা হয় না। যদিও পুলিশ জানিয়েছে, এলাকায় রাতভর টহলদারি চলে এবং নিয়ম ভাঙলে জরিমানা করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...