Friday, June 12, 2026

দূরের আকাশে পাখি মন: মর্মান্তিক দুর্ঘটনায় অকাল প্রয়াণ বিখ্যাত গায়ক জুবিন গর্গের

Date:

Share post:

সিঙ্গাপুরে (Singapore) স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বলিউডের বিখ্যাত গায়ক অসমিয়া সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ (Zubeen Garg)। বয়স হয়েছিল ৫২ বছর।

সিঙ্গাপুর পুলিশ (Police) সূত্রে খবর, সেখানে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন জুবিন (Zubeen Garg)। যেখানে শুক্রবারই তাঁর অনুষ্ঠান করার কথা ছিল। সেখানেই স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন গায়ক। পুলিশ তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। চিকিৎকরা আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।

জুবীন গর্গে জন্ম ১৯৭২সালের ১৮ নভেম্বর। অসমিয়ায়, বাংলা ও হিন্দি ভাষায় গান গেয়েছেন তিনি। গত ৩৩ বছরে ৪০টি ভিন্ন ভাষায় ৩৮ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি। প্রতি বছর ৮০০ টিরও বেশি গান রেকর্ড করেন। এক রাতে ৩৬টি গান রেকর্ড করেন জুবিন। তাঁর অকাল প্রয়াণের খবরে বাকরূদ্ধ সঙ্গীত জগত।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...