Friday, June 12, 2026

মল্লারপুরে মা-মেয়ে খুনে ‘সাধুবাবা’র মৃত্যুদণ্ড বাতিল, যাবজ্জীবন সাজা হাই কোর্টের

Date:

Share post:

বীরভূমের (Birbhum) মল্লারপুরে মা ও মেয়েকে খুনের ঘটনায় অভিযুক্ত সুনীল দাস ওরফে হরিচরণ দাস ওরফে ‘সাধুবাবা’-র সাজা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। ট্রায়াল কোর্টের দেওয়া মৃত্যুদণ্ড বাতিল করে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে হাইকোর্ট। আরও পড়ুন: মত্ত চালকের বেপরোয়া গাড়ির গতি, নিমতলায় হাড়হিম দুর্ঘটনায় আহত ৫

২০২০ সালের ১৭ মে মল্লারপুরের বাড়ি থেকে উদ্ধার হয় খাদ্য দফতরের কর্মী (Food Department) এবং তাঁর ১৭ বছরের মেয়ের মৃতদেহ। মেয়ের শরীরে পুরনো পোড়ার দাগ সারানোর নাম করে অভিযুক্ত সুনীল দাস প্রায় ১.৬১ লক্ষ টাকা নেন। যজ্ঞ করার নাম করে সুনীল। কাজুবাদাম বাটায় ঘুমের ওষুধ মিশিয়ে মা-মেয়েকে খাইয়ে অচেতন করে দেন। এরপর প্রথমে মেয়েকে ধর্ষণের চেষ্টা এবং পরে মা-মেয়েকে খুন করা হয়।বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ,” খুনের ধারা আইপিসি ৩০২ অনুযায়ী, ডাক্তারি রিপোর্টে প্রমাণিত, মা-মেয়ের মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও মুখ বেঁধে রাখার কারণে। তাই খুনের অভিযোগ প্রমাণিত। ধারা ২০১ অনুযায়ী, ঘটনার প্রমাণ নষ্ট করার চেষ্টাও ধরা পড়েছে।কিন্তু ধারা ৩৭৬ অনুযায়ী, পোস্টমর্টেম রিপোর্টে যৌন নির্যাতনের কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফলে এই অভিযোগ খারিজ। ট্রায়াল কোর্ট মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল। কিন্তু হাইকোর্ট রায়ে জানায়, যদিও অপরাধ জঘন্য, এটি বিরলের মধ্যে বিরলতম নয়। তাই মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...