Friday, June 12, 2026

MAKAUT-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলায় হলফনামা তলব আদালতের

Date:

Share post:

দুর্নীতির অভিযোগে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাই কোর্টে (High Court)। রাজ্য, বিশ্বিবদ্যালয় এবং সবপক্ষের কাছে হলফনামা তলব করেছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। অভিযোগ, টেন্ডার কারচুপি করে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে। ১৫০ বেশি কর্মী নিয়োগ করা হলেও সেই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে।

ঠিকাদারদের টিডিএস না কেটেই লাখ লাখ টাকা বিশ্ববিদ্যালয় (MAKAUT) কর্তৃপক্ষ পেমেন্ট করে চলেছে বলে অভিযোগ। মামলাকারীর দাবি, টেন্ডার ছাড়া কোটি টাকার কাজের বরাত দিয়েছে বিশ্ববিদ্যালয়। এই অবৈধ নিয়োগ নিয়েও অডিট রিপোর্টে উল্লেখ রয়েছে যে চুক্তি ভিত্তিক কর্মীদের অস্বাভাবিক বেশি টাকায় নিয়োগ করা হয়েছে বলে।
আরও খবর: ১৫ বছর ধরে বাকি পুরসভার বকেয়া, রুল জারি করল হাইকোর্ট

এমনকী চুক্তি ভিত্তিক শিক্ষক নিয়োগ করেও অস্বাভাবিক বেতনে ৫.৪৯ কোটি টাকা খরচ করা হয়েছে। কাজ বা নিয়োগের ক্ষেত্রে তফশিলি জাতি, উপজাতি সংরক্ষণ নীতি মেনে হয়নি। তাই এই মামলায় সিবিআই, ইডি তদন্ত চাওয়া হয়েছে। পাশাপাশি ৮০০ কোটি টাকার এই দুর্নীতিতে জাতীয় তফসিলি জাতি, উপজাতি কমিশনকে তদন্ত করানোর পক্ষে আবেদন করেছে মামলাকারী।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...