Friday, June 12, 2026

বেনজির! মা-বাবার বিচ্ছেদের দড়ি টানাটানির মধ্যে শিশু সন্তান

Date:

Share post:

স্বামী-স্ত্রীর বিচ্ছেদ। আর তার মধ্যে পড়ে সন্তানের ভোগান্তি। এই ছবি এদেশ-বিদেশ সর্বত্র একই। তবে সেটা পরোক্ষ। কিন্তু প্রত্যক্ষ এই দড়ি টানাটানির সাক্ষী থাকল কাটোয়ার আদালত চত্বর। বাবা-মায়ের মধ্যে এই টানা-হ্যাঁচড়ায় হতবাক সকলেই। দু’পক্ষেরই দাবি, ৮ বছরের বালক তার কাছেই থাকতে চায়। টানাটানির সময় শিশুটিকে নিয়ে চলে যান তাঁর মামারবাড়ির লোকজন।

৯ বছর আগে আজিজুল রহমানের সঙ্গে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের মসজিদ পাড়ার বাসিন্দা আমিনার বিয়ে হয়। শিশুটির বাবা মুর্শিদাবাদের বড়ঞা থানার সুন্দরপুর গ্রামের বাসিন্দা সৈয়দ আজিজুল রহমান। তাঁর অভিযোগ, স্ত্রীর চরিত্র ভাল নয়। তাই ছেলেকে নিজের কাছে রাখছেন। তাঁর আইনজীবী মহম্মদ সাদিক হাসান জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুনানি শেষে মামলাটি ড্রপ করে দেন।

শিশুর মা আমিনা বিবির আইনজীবী শেখ পারভেজ আবদুল্লাহর অভিযোগ, ওই শিশুকে ২ মাস ধরে জোর করে আটকে রেখেছিলেন তার বাবা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে সন্তান উদ্ধারের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মামলা খারিজ করে দেন। সন্তান কার কাছে থাকবে সে বিষয়ে রায় দেওয়ার এক্তিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেই। এখন ওই শিশু কার কাছে আছে বলতে পারবেন না বলে জানান আইনজীবী। তবে, যাঁর কাছেই শিশু থাকুক না কেন, তার শৈশব যে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে- তা বলছেন সকলেই।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...