Friday, June 12, 2026

“ছুঁয়ে দেখলাম মা-কে”— হুগলিতে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ‘অন্য পুজো’

Date:

Share post:

সুমন করাতি, হুগলি
মহালয়ার ঠিক আগের দিন, যখন শহর-গ্রামজুড়ে পুজোর প্রস্তুতির শেষ পর্যায় চলছে, তখন হুগলির (Hoogli) চণ্ডীতলায় দেখা গেল এক অন্য পুজোর (Durga Pujo) ছবি। যেখানে চোখ না থাকলেও, মনের চোখে এবং স্পর্শে মা দুর্গাকে অনুভব করা। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়-এর উদ্যোগে উত্তরপাড়া মাখলার দুটি ব্রেল স্কুলের দৃষ্টিহীন (Special Child) ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয় এই বিশেষ প্রতিমা দর্শনের। আরও পড়ুন: দুর্গাপুজো ঘিরে সতর্ক কলকাতা পুলিশ, বৃষ্টি মাথায় মণ্ডপ পরিদর্শন নগরপালেরচণ্ডীতলার পটুয়াপাড়ার প্রতিমাশিল্পীদের গলিতে নিয়ে যাওয়া হয় শিশুদের। সেখানে তারা হাতে ছুঁয়ে অনুভব করে মা দুর্গার রূপ— মহিষাসুর, গণেশ ঠাকুরের শুঁড়, কার্তিকের ময়ূর, লক্ষ্মীর পেঁচা, সরস্বতীর বীণা ও মায়ের পদযুগল। তাদের চোখ নেই, কিন্তু অনুভবের স্পষ্টতা এতটাই গভীর যে মূর্তিগুলোর প্রতিটি খুঁটিনাটি তাদের মনে গেঁথে যায়। সুবীর মুখোপাধ্যায় বলেন, “পুজোর ক’দিনে মণ্ডপে গেলে ওরা দেখতে পায় না, আবার ছুঁয়ে দেখার সুযোগও থাকে না। তাই মাতৃপক্ষ শুরুর আগে ওদের হাতে করে মা-কে দেখিয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য।”শুধু প্রতিমা দর্শন নয়, এদিন ছোটরা গান গেয়ে, কবিতা বলে মেতে ওঠে উৎসবে। শেষ মুহূর্তে হাতে তুলে দেওয়া হয় খাবারের প্যাকেট ও জল। ছিল জেলা জনশিক্ষা অধিকর্তা সুদীপ্তা মজুমদার, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এবং স্থানীয় সংগঠন প্রকৃতি ও নবজাগরণ সংঘ-র সদস্যরা। এই অন্য পুজো জানিয়ে দিল— ঈশ্বর শুধু চোখে দেখার জন্য নয়, অনুভবেরও। আর অনুভবের জন্য চোখের দরকার পড়ে না, লাগে কেবল ভালোবাসা আর ছুঁয়ে দেখার সুযোগ।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...