Friday, June 12, 2026

অস্কারের জন্য বাছাই হল ভারতীয় ছবি: ‘হোমবাউন্ড’-এর নাম ঘোষণা

Date:

Share post:

ভারত থেকে এবছরের আন্তর্জাতিক চলচ্চিত্রের বিভাগে অস্কারের জন্য বেছে নেওয়া হল ‘হোমবাউন্ড’ চলচ্চিত্রটিকে। শুক্রবার এই ঘোষণা করলেন সিলেক্ট কমিটির চেয়ারম্যান এন চন্দ্র। সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Toronto International Film Festival) স্বীকৃতি পাওয়ার পর অস্কারের (Oscar) মঞ্চে ‘হোমবাউন্ড’-এর (Homebound) যাওয়ার পুরস্কার সম্পর্কে আশাবাদী প্রযোজক করণ জোহর (Karan Johar) থেকে পরিচালক নীরজ ঘাইওয়ান।

চলতি বছর মে মাসে কান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় হোমবাউন্ড-এর (Homebound)। অভিনয়ে রয়েছে ইশান খট্টর, বিশাল জেঠওয়া, জাহ্নবি কাপুর। টরন্টো চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক দর্শকদের বিচারে দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মান পায় এই ছবি।

আরও পড়ুন: দুর্গোৎসব ৪৩২: এবার পুজোয় বাংলার পরিচালকের তথ্যচিত্র দেখানো হবে টাইমস স্কয়ারে

শুক্রবার শহরে একটি সাংবাদিক বৈঠকে সিলেক্ট কমিটির চেয়ারম্যান এন চন্দ্র জানান, ২৪টি চলচ্চিত্রের মধ্যে একটিকে বেছে নেওয়া সহজ কাজ ছিল না। তার মধ্যে বলিউডের এই চলচ্চিত্র নিজের জায়গা করে নিয়েছে অস্কারের পথে পাড়ি দেওয়ার জন্য। ১২ জনের সিলেক্ট কমিটির মতে এই চলচ্চিত্র মানুষের জীবনকে ছুঁয়ে গিয়েছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...