Friday, June 12, 2026

বাংলা বিরোধিতা! অমিত শাহের মন্ত্রকের নিয়োগ পরীক্ষা দুর্গাপুজোর সপ্তমী-নবমীতে

Date:

Share post:

জয়িতা মৌলিক
লোক দেখানো দরদ। বাংলায় সভা করতে এলে মঞ্চের পিছনে দুর্গা-কালীর ছবি, মুখে জয় মা দুর্গা, জয় মা কালী ধ্বনি। বাংলার পুজোয় ঘটা করে ফিতে কাটতে আসা। অথচ দুর্গাপুজোর (Durga Puja) মধ্যেই পরীক্ষার দিন ফেলেছে অমিত শাহ (Amit Shah) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইন্টেলিজেন্স ব্যুরোর সিকিউরিটি অ্যাসিস্টান্ট পদে পরীক্ষার দিন ফেলা হয়েছে ২৬ ও ৩০ সেপ্টেম্বর। অর্থাৎ দুর্গাপুজোর সপ্তমী ও নবমী। আর তা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার। প্রশ্ন উঠছে দেওয়ালি বা ছটপুজোয় তো পরীক্ষা ফেলা হয় না। তৃণমূলের তরফে তীব্র সমালোচনা করে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন,  “পারতেন দিওয়ালি, ছটপুজো বা গণেশপুজোয় পরীক্ষা ফেলতে?”

বাংলার মুখ্যমন্ত্রী দুর্গাপুজো-কালীপুজোর মতোই ছুটি দেন ছটেও। অন্য ধর্মীয় উৎসবেও ছুটি থাকে। কোনও গুরুত্বপূর্ণ পরীক্ষা ফেলা হয় না। কিন্তু ছাব্বিশের নির্বাচনকে নজরে রেখে দুর্গাপুজোর উদ্বোধন করতে এলেও, আদপে যে অমিত শাহ বাংলা বিরোধী তা বোঝা যায় ইন্টেলিজেন্স ব্যুরোর সিকিউরিটি অ্যাসিস্টান্ট পদে নিয়োগ পরীক্ষার বিজ্ঞাপন থেকে। সেখানে পরীক্ষা ফেলে হয়েছে দুর্গাপুজোর সপ্তমী ও নবমীতে। তাহলে কী, বাংলার ছেলে মেয়েরা সেই পরীক্ষায় বসবেন না! নাকি তাঁরা তাঁদের সবচেয়ে বড় উৎসবে অংশ নেবেন না!

এদিকে কলকাতায় পুজো (Durga Puja) উদ্বোধনে অমিত শাহ আসছেন বলে খবর। প্রথমদিনই ফিতে কাটবেন তিনি। অথচ তার মন্ত্রকই পরীক্ষা ফেলেছে ওই সময়। এই নিয়ে বিস্তর সমালোচনা সব মহলে। কুণল  বলেন, “বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেখানে নাচতে নাচতে অমিত শাহ আসবেন পুজো উদ্বোধনে। অথচ তারই মন্ত্রকের নিয়োগের পরীক্ষা ফেলা হয়েছে পুজোর মধ্যে।  কোন আক্কেলে আসবেন তিনি লজ্জা করে না!”

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...