Friday, June 12, 2026

কলকাতায় ধোনি, দেবীপক্ষের শুরুতেই তিলোত্তমায় একসঙ্গে তিন বিশ্বকাপজয়ী অধিনায়ক!

Date:

Share post:

কলকাতার আকাশে বাতাসে পুজোর গন্ধ। উৎসবের মরশুমে কলকাতায়  মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শুক্রবার বিকেলে কলকাতা বিমানবন্দরে নামেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। কড়া নিরাপত্তায় তাঁকে গাড়িতে তোলা হয়।

কলকাতা ধোনির শ্বশুরবাড়ির শহর। কিন্তু শুক্রবার তাঁর সঙ্গে আসেননি স্ত্রী-কন্যা। একাই কলকাতা শহরে এসেছেন ধোনি। কিন্তু কী কারণে কলকাতায় এসেছেন মাহি? জানা যাচ্ছে  কোনও ক্রিকেটীয় কারণে নয়, ধোনির কলকাতা আগমনের কারণ সম্পূর্ণ বিজ্ঞাপণ সংক্রান্ত। ধোনি একটি স্টিল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই সংস্থার বার্ষিক অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় এসেছে ধোনি।

সূত্রের খবর, আগামী ২ দিন কলকাতায় থাকবেন ধোনি। সংস্থার বিজ্ঞাপণী প্রচারের শুটিং করবেন পাশাপাশি কোম্পানির ম্যানেজার-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের একটি অনুষ্ঠানও আছে ধোনির সফরসূচিতে। কোম্পানির নিউটাউনের অফিসে এই অনুষ্ঠান হবে।

চমক আরও আছে দেবীপক্ষের শুরুর দিনেই শহরে আসতে পারেন কপিল দেব ও রোহিত শর্মাও (Kapil Dev – Rohit Sharma) আসলে  কপিল রোহিতও স্টিল কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।ফলে তিন বিশ্বকাপজয়ী অধিনায়ক একসঙ্গে অনুষ্ঠানে অংশ নেবেন। তবে স্টিল কোম্পানির অনুষ্ঠান ছাড়া আর কোথায়ও মহারথীরা যাবেন কিনা তা স্পষ্ট নয়।

আরও পড়ুন :এক মাসের মধ্যে কার্যকর করতে হবে নতুন সংবিধান, ফেডারেশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এর আগে কপিল ধোনি একসঙ্গে ইডেনে শুটিং করেছিলেন, এবার কোথায় শুটিং হবে তা চূড়ান্ত গোপনীয়তার মধ্যে রাখা হচ্ছে। মহালয়ার দিন থেকেই কলকাতায় প্রায় পুজো শুরু হয়ে যায়। তাই উত্তর বা দক্ষিণের কোনও পূজো প্রাঙ্গনে  ঠাকুর দেখতে গিয়ে বিশ্বকাপজয়ী কোনও অধিনায়ককে দেখতে পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

 

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...