Friday, June 12, 2026

এক মাসের মধ্যে কার্যকর করতে হবে নতুন সংবিধান, ফেডারেশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

নতুন করে এখন নির্বাচন হবে না এআইএফএফ –এ (AIFF)। বর্তমান কমিটি তাদের মেয়াদ শেষ কবে। বর্তমান কমিটি মেয়াদ শেষের পর আগামী বছর নির্ধারিত সময়ে নির্বাচন হবে। সুপ্রিম কোর্টের( Supreme Court) এই রায়ে আপাতত ফিফার সম্ভাব্য নির্বাসন এড়াল ভারতীয় ফুটবল।কিন্তু সংকট অব্যাহত থাকল।

সুপ্রিম কোর্টের রায়ের ফলে এআইএফএফ সব কমিটি সিদ্ধান্ত নিতে পারবে। ফেডারেশন অন্য কোনও সংস্থার সঙ্গে প্রয়োজনীয় চুক্তিও করতে পারবে। ফলে আইএসএল নিয়েও দীর্ঘমেয়াদী চুক্তি বা পরিকল্পনা করতে পারবে বর্তমান কমিটি। তবে কোনও কোম্পানি হয়ত দীর্ঘমেয়াদি ভিত্তিতে ফেডারেশনের সঙ্গে বর্তমানে চুক্তি  করতে চাইবে না। কারণ আগামী বছরই ফেডারেশনের নির্বাচন।

সুপ্রিম কোর্টের  বিচারপতি নরসিমা এবং এ এস চন্দুরকর রায়দানের সঙ্গে বক্তব্য পেশ করেছেন, দ্রুত সম্ভব কার্যকরী কমিটির বৈঠক ডেকে সংবিধান কার্যকর করতে হবে। এবং ওই সংবিধানে সুপ্রিম কোর্ট যে যে সংশোধনের কথা বলেছে, সেগুলিও গ্রহণ করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ, সম্ভব হলে চার সপ্তাহের মধ্যেই সংশোধনী-সহ নতুন সংবিধান কার্যকর হোক।

ফেডারেশনের সংবিধান নিয়ে ২০১৭ সাল থেকে মামলা চলছে। এর আগে অন্তর্বর্তী রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যতদিন না মামলার চূড়ান্ত রায়দান হচ্ছে ততদিন ফেডারেশনের বর্তমান কমিটি কোনও সিদ্ধান্ত নেবে না।

আরও পড়ুন: হতাশাজনক পারফরম্যান্স, মাঠ ছাড়তেই পিতার মৃত্যু সংবাদ পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

আপাতত স্বস্তিতে ফেডারেশন।  আদালতের নির্দেশে বর্তমান কার্যকরী কমিটিই মেয়াদ শেষ পর্যন্ত ফেডারেশনের কাজকর্ম সামলাবে। কিন্ত আইএসএল নিয়ে জট অব্যাহত রয়েছে। সেটা কাটানোই সব থেকে বড় চ্যালেঞ্জ ফেডারেশনের বর্তমান কমিটি।  একই সঙ্গে জানা যাচ্ছে ফেডারেশনের নতুন সংবিধানে শীর্ষ লিগে প্রমোশন ও রেলিগেশন বাধ্যতামূলক করা হচ্ছে।

 

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...