Monday, June 15, 2026

রামপুরহাটে ছাত্রী খুনে সার্জিক্যাল সামগ্রী ব্যবহার করেছিলেন ধৃত শিক্ষক!

Date:

Share post:

বীরভূমের রামপুরহাটে (Rampurhat, Birbhum) সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত শিক্ষকের বাড়ি থেকে এবার উদ্ধার হল সার্জিক্যাল যন্ত্রপাতি। মিলল ছুরি, কাঁচি, গ্লাভস, ব্যান্ডেজ। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান সার্জিক্যাল সামগ্রী দিয়েই নাবালিকার দেহ টুকরো টুকরো করা হয়েছিল। পড়ুয়ার সম্পূর্ণ দেহাংশের খোঁজ এখনও মেলেনি। দোষীর চরম শাস্তি দাবিতে শুক্রবারও উত্তাল রামপুরহাট, অবরোধ চলছে জাতীয় সড়কেও।

প্রায় কুড়ি দিন ধরে নিখোঁজ থাকার পর বুধবার রামপুরহাট থানার (Rampurhat Police Station) বারোমেশিয়া গ্রামের তেরো বছরের ছাত্রীর পচাগলা দেহ উদ্ধারের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। অভিযুক্ত ভৌতবিজ্ঞানের শিক্ষককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় সেক্সটয় ও অন্যান্য যৌন সামগ্রী। এবার মিলল সার্জিকাল যন্ত্রপাতি। বিকৃত মানসিকতার অধিকারী শিক্ষক মনোজ পাল তন্ত্রচর্চা করতেন বলেও অভিযোগ গ্রামবাসীদের একাংশের। নাবালিকার দেহের নিম্নাংশের খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...