Friday, June 12, 2026

এক হৃদয়, ৬০০ কণ্ঠস্বর: তৃতীয়লিঙ্গ সম্প্রদায়কে সম্মান জানিয়ে বিশেষ অনুষ্ঠান সিসিআই লজিস্টিকসের

Date:

Share post:

দুর্গাপুজোর আগে ভিন্নধর্মী উদ্যোগ নিল সিসিআই লজিস্টিকস। ‘এক হৃদয়, ৬০০ কণ্ঠস্বর: অন্তর্ভুক্তির উৎসব’ শীর্ষক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয়লিঙ্গ সম্প্রদায়কে সম্মান জানাল সংস্থা। এই আয়োজনের মধ্য দিয়ে সমাজে তাদের অবদানকে কুর্নিশ জানানো হয়।

টানা ১৯ বছর ধরে দুর্গাপুজোর আবহে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির বার্তা ছড়িয়ে আসছে সিসিআই লজিস্টিকস। এ বছর সংস্থার উদ্যোগে ৬০০ জন তৃতীয়লিঙ্গ সম্প্রদায়ের সদস্য একত্রিত হয়ে নিজেদের পরিচয় ও অস্তিত্ব উদযাপনের মঞ্চ পেলেন। তাদের জন্য তৈরি হল এক নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ, যেখানে তারা নিজেদের মতামত ও অনুভূতি ভাগ করে নিতে পারলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজন—জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্ত, মানিকতলার বিধায়ক সূপ্তি পান্ডে, উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু, সমাজকর্মী টিঙ্কারি দত্ত ও সিসিআই লজিস্টিকস লিমিটেডের ইজেড-সিএসআর-এর চেয়ারপার্সন রেখা শর্মা। তাঁদের উপস্থিতি এই সম্প্রদায়ের সামাজিক ভূমিকা ও স্বীকৃতির গুরুত্বকে আরও উজ্জ্বল করে তোলে। অনুষ্ঠানে তৃতীয়লিঙ্গ সম্প্রদায়ের সদস্যদের নৃত্য পরিবেশনা দর্শকদের আবেগাপ্লুত করে। আনন্দ, হাসি ও একাত্মতার মুহূর্তে ভরে ওঠে পরিবেশ। সংস্থার তরফে প্রতিটি সদস্যকে উপহার হিসেবে একটি শাড়ি দেওয়া হয়, যা মর্যাদা ও অন্তর্ভুক্তির প্রতীক হিসেবে চিহ্নিত হয়। এই উপলক্ষে রেখা শর্মা বলেন, “তৃতীয়লিঙ্গ সম্প্রদায় মা দুর্গার শক্তি ও করুণার প্রতিফলন। তাঁদের সাহস ও সহনশীলতা আমাদের অনুপ্রেরণা জোগায়। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাঁদের আশীর্বাদকে সম্মান জানাই এবং সমাজে প্রাপ্য মর্যাদা ও স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার পুনর্নবীকরণ করি।” দুর্গাপুজোর প্রাক্কালে এই বিশেষ আয়োজন সমাজে এক শক্তিশালী বার্তা পৌঁছে দিল—উৎসবের আসল মানে হলো একতা, করুণা ও সমতার চেতনা, যেখানে প্রতিটি হৃদয়, প্রতিটি কণ্ঠস্বর সমানভাবে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- সামসেরগঞ্জ অশান্তি তদন্তে এনআইএয়ের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...