Friday, June 12, 2026

শনি থেকে আন্দোলনে কুড়মি সমাজ! প্রস্তুত পুলিশ, জানালেন জাভেদ শামিম

Date:

Share post:

রাজ্যে উৎসবের পরিবেশ। কলকাতা হাই কোর্টের নির্দেশ। সব উপেক্ষা করেই শনিবার সকাল থেকে রেল ও পথ অবরোধে অনড় আদিবাসী কুড়মি সমাজ (Adibasi Kurmi Samaj)। তবে হাই কোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই রাজ্য পুলিশ যে অতিরিক্ত বাহিনী নিয়ে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত, জানিয়ে দিলেন রাজ্য পুলিশের এডিজি, আইন শৃঙ্খলা, জাভেদ শামিম (Javed Shamim, ADG, Law & Order)।

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে স্পষ্ট বলা হয়েছে সাধারণ মানুষ থেকে এমার্জেন্সি পরিষেবা নিতে আসা কোনও মানুষের বাধা তৈরি করা যাবে না অবরোধ করে। সেই কথা মনে করিয়ে জাভেদ শামিম এদিন সাংবাদিকদের জানান, ২০২২, ২০২৩ সালেও একই রকম অবরোধের পথে গিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ (Adibasi Kurmi Samaj)। সেই সময় দীর্ঘদিন রেল বন্ধ হওয়ায় সাধারণ মানুষের অসুস্থতার উল্লেখ করেন তিনি। আর সেখানেই যে হাই কোর্টের এবারের নির্দেশও আন্দোলনকারীদের পথ নির্দেশ করছে, তার উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: ভুল বুঝিয়ে মতুয়াদের ফর্ম ফিলাপ: শান্তনুকে ‘বিভীষণ’ দাবি মমতাবালার

আদালতের নির্দেশ মানতে প্রথমত, পুলিশের তরফে অবরোধের পথ থেকে সরে আসার অনুরোধ জানান এডিজি, আইন শৃঙ্খলা। পাশাপাশি জানান, রাজ্য পুলিশের বাহিনী কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেইসঙ্গে যাতে কোনও রকম অবরোধ করে সাধারণ মানুষের অসুবিধা তৈরি করা না হয়, তা দেখবে পুলিশ। শনিবারের অবরোধ ঠেকাতে ইতিমধ্যেই প্রয়োজনের থেকে বেশি পুলিশ বাহিনী ঝাড়গ্রাম, বাঁকুড়া-সহ জঙ্গলমহলে নিযুক্ত করা হয়েছে বলে তিনি জানান।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...