Friday, June 12, 2026

আজ শ্রীভূমির পুজো দিয়েই দুর্গোৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী

Date:

Share post:

হাতে মাত্র একটা দিন, তারপরই পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনার কাউন্টডাউন শুরু হয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে আগেভাগেই ঠাকুর দেখা শুরু করতে চান বঙ্গবাসী। তাই শনিবার থেকেই চলতি বছরের দুর্গোৎসবের সূচনা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বিকেলে মন্ত্রী সুজিত বসুর (Sujit bose)তত্ত্বাবধানে আয়োজিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sreebhumi Sporting Club) এবছরের পুজোর উদ্বোধন করতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মন্ডপ প্রাঙ্গণে শেষ মুহূর্তের ব্যস্ততা।

দুর্গাপুজোর আগে পাঁচ দিনের হলেও এখন সময়ের পরিধি বাড়িয়ে বাঙালি তাকে ১০ দিনের উৎসব করে নিয়েছে। মহালয়ার পর থেকেই রাস্তায় দর্শনার্থীদের ঢল নামতে শুরু করে। বিগত বছরগুলোর অভিজ্ঞতা মাথায় রেখে তৈরি মহানগরীর পুলিশ ও প্রশাসন। হাওয়া অফিসের তরফে দেওয়া দুর্যোগের পূর্বাভাস কিছুটা চিন্তায় রেখেছে বাঙালিকে। তাই এ বছর আগেভাগে ঠাকুর দেখার প্রবণতা যে বাড়বে সেটা বেশ আঁচ করা যাচ্ছে। রবিবার থেকে পুরোদমে রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো মণ্ডপ উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী। তালিকায় থাকবে চেতলা অগ্রণী, নাকতলা উদয়ন সংঘ থেকে শুরু করে বাবুবাগান, কালীঘাট মিলন সংঘ, এগডালিয়া এভারগ্রীন, সিংহি পার্ক সবটাই। কিছু পুজোর উদ্বোধন হবে ভার্চুয়াল মাধ্যমে। আজ বিকেল চারটে নাগাদ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেলে পৌঁছে যাবেন মমতা। বিগত কয়েক বছরে এই পুজো কলকাতার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন। ৫৩ বছরে পদার্পণ করছে এবারের পুজো। এই বছরের শ্রীভূমির মন্ডপের থিম – আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম হিন্দু মন্দির।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...