Saturday, April 11, 2026

ভূস্বর্গে সেনা জঙ্গি সংঘর্ষ, আহত ১ জওয়ান!

Date:

Share post:

জইশ জঙ্গিদের ধরতে জম্মুর ডোডা-উধমপুর সীমানায় চলছে সেনা অভিযান। হোয়াইট নাইট কোরের সমাজ মাধ্যম পোস্টে সেনা-জঙ্গি সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শুক্রবার সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়েই অভিযানে নামে ভারতীয় জওয়ানরা (Indian Army)। শনিবার সকালে অন্তত চার জন জইশ-এ-মহম্মদ (জেইএম) জঙ্গিকে কাবু করার চেষ্টা চলছে বলে অসমর্থিত সূত্রে খবর মিলেছে। এনকাউন্টারের গুরুতর আহত হয়েছেন এক জওয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় সেনার তরফে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

ভূস্বর্গ জুড়ে সন্ত্রাসীদের গতিবিধি বেড়েই চলেছে। কাশ্মীরে পহেলগাম হামলার (Pahelgam Attack) পর থেকে একাধিক অপারেশন চালিয়ে জঙ্গি ধরতে সক্রিয় হয়েছে নিরাপত্তা বাহিনী। এই দিনের ঘটনায় প্রসঙ্গে জানা গিয়েছে, উধমপুরের ডুডু বসন্তগড়ে জঙ্গিদের উপস্থিতির খবর মিলতেই অভিযানে নামে সেনার স্পেশ্যাল অপারেশন গ্রুপ (Special Operation Group) এবং পুলিশের যৌথ বাহিনী। উল্টো দিক থেকে জঙ্গিরা গুলি চালাতে‌ শুরু করলে পাল্টা জবাব দিচ্ছে যৌথ বাহিনীও।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...