Thursday, June 11, 2026

জুবিনের মৃত্যু স্বাভাবিক নয়! ময়নাতদন্তের রিপোর্ট হস্তান্তরিত

Date:

Share post:

সঙ্গীত শিল্পী জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ অসম। একজন শিল্পীর জন্য যে চোখের জল কলেজ পড়ুয়া থেকে চাকুরিজীবী, কিশোর থেকে রাজনীতিক শুক্রবার ফেলেছেন তা প্রকাশ করেছে, জুবিন অসমের (Assam) কতটা মনের কাছে ছিলেন। তবে তারকার মৃত্যুর কারণ নিয়ে সংশয় ছিলই। সেই সংশয় কিছুটা সত্যি হল সিঙ্গাপুরে (Singapore) তাঁর দেহের ময়নাতদন্ত (post mortem) হওয়ায়।

যেভাবে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছিল জুবিন গর্গের (Zubeen Garg), সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে স্কুবা ডাইভিং (scuba diving) করতে যাওয়ার আগে তাঁর সাঁতার কাটার ভিডিও। নিজের ট্রুথ হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছিলেন জুবিন। যেখানে একবারও তাঁকে অসুস্থ বলে মনে হয়নি।

শুক্রবার অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) জানিয়েছিলেন সিঙ্গাপুর প্রশাসন যদি ময়নাতদন্তের সিদ্ধান্ত না নেয়, তবে দুপুরেই দিল্লি পৌঁছবে জুবিনের দেহ। তবে শনিবার সকালে তিনি জানান, সিঙ্গাপুর (Singapore) প্রশাসন ময়নাতদন্তের (post mortem) সিদ্ধান্ত নিয়েছে। ফলে জুবিনের শেষ ঘরে ফিরতে আরও অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: অস্কারের জন্য বাছাই হল ভারতীয় ছবি: ‘হোমবাউন্ড’-এর নাম ঘোষণা

ইতিমধ্যেই সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জুবিনের ম্যানেজার ও সঙ্গীদের হাতে সেই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে। এবার দেহ বিমানে ওঠার অপেক্ষা।

Related articles

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...