Friday, June 12, 2026

সন্ন্যাসী তো আমি নই! ‘দেবী চৌধুরানী’র প্রচারে এ কী বলেন ভবানী পাঠক

Date:

Share post:

পুজোয় বাংলা ছবির হৈ হৈ মুক্তি, রৈ রৈ ব্যাপার। রক্তবীজ ২ থেকে দেবী চৌধুরানী, রঘু ডাকাত প্রচারে জান লড়িয়ে দিচ্ছেন মেগা স্টার থেকে সুপারস্টাররা। শনিবার, দুপুরে ‘দেবী চৌধুরানী’র প্রচার দেবী চৌধুরানী রেস্তোরাঁয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabonti Chatterjee), বিবৃতি-সহ তাঁর সঙ্গে যাঁরা সারা বছর থাকেন, তাঁদের মধ্যাহ্নভোজ সারলেন ছবির ভবানী পাঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। আর সেখানেই তাঁর উক্তি, সন্ন্যাসী তো আমি নই!

উপান্যাসে ভবানী পাঠক সন্ন্যাসী। কিন্তু একাধারে তিনি বিপ্লবীও। ধনীর ধন লুঠে তিনি দেন গরিবদের। সেই ভূমিকায় অভিনয় করা প্রসেনজিৎও কি সেইরকম? উত্তরে টলিউডের বুম্বাদা জানান, সন্ন্যাসী তো আমি নই! তবে, খাওয়া-দাওয়া বহু বছর ধরে কন্ট্রোল করি। কারণ, সেটা আমার কাজের একটা পার্ট। 

একই সঙ্গে প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) জানান, নিজে পরিমিত খেলেও, তিনি তাঁর সঙ্গে যাঁরা সারা বছর থাকেলন, এমনকী, যে সাংবাদিকরা বিনোদন জগতের খবর করেন তাঁদেরও খাওয়াতে ভালবাসেন। মিস্টার ইন্ডাস্ট্রির কথায়, এটা তাঁর দায়িত্ব। 

পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পাচ্ছে। সবগুলিই সাফল্যের মুখ দেখুন, দর্শক হলে গিয়ে বাংলা ছবি দেখুন চান প্রসেনজিৎ। 

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...