Friday, June 12, 2026

ছোটবেলার নস্টালজিয়া: পত্রভারতীর ১০ম বার্ষিক অনুষ্ঠানে শারদীয়া কিশোর ভারতী প্রকাশ প্রচেত-ত্রিদিবদের

Date:

Share post:

ছোটবেলার নস্টালজিয়া (nostalgia)। আজও সমান প্রিয়। ‘শারদীয়া কিশোর ভারতী’ (Patra Bharati) ১৪৩২ পত্রিকার প্রকাশ অনুষ্ঠানে অকপট স্বীকারোক্তি সাহিত্যিক প্রচেত গুপ্ত (Prachet Gupta)। পত্রভারতীর ১০ম বার্ষিক অনুষ্ঠানে উপলক্ষে উদযাপিত হল শনিবার কলকাতার (Kolkata) শিশির মঞ্চ-এ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ কিশোর-কিশোরীদের ‘শারদীয়া কিশোর ভারতী’ ১৪৩২ পত্রিকার প্রকাশ। প্রতি বছরের মতো এবছরও কিশোর সাহিত্য, সৃজনশীলতা এবং শিল্পের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। ছিলেন প্রচেত গুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, রাজা ভট্টাচার্য, দেবজ্যোতি ভট্টাচার্য-সহ লেখক, কবি, শিল্পী এবং সম্পাদকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুমকি চট্টোপাধ্যায়।প্রচেত গুপ্ত বলেন, “আজকে আমি এসেছি বটে কিন্তু আমি এর সঙ্গে ১০ বছর ধরে যুক্ত। এখানে অনেকে যারা আমার মতো বৃদ্ধ হয়ে যাচ্ছেন তাঁরা নিশ্চয়ই জানেন সেই বালকবেলা থেকেই কিশোরভারতী কবে আসবে তা আমাদের অনেকেরই আকর্ষণ। আমাদের যিনি কাগজ দিতেন তাঁকে বলা থাকতো যেদিন প্রকাশিত হবে সেইদিন ওইটি আগে দেবেন। উনি তাই-ই দিতেন ফলে সেইটি আমার কাছে উদ্বোধন ছিল। সেখান থেকে মঞ্চের উদ্বোধন অব্ধি আসতে পেরেছি সেইটি আমার সৌভাগ্য।” যারা পত্রভারতীর সঙ্গে যুক্ত তাঁদেরকে তিনি ধন্যবাদ দিয়ে বলেন, “ছোটোরাও যদি পড়ার অভ্যেস বাড়ায় তাহলে আমরা বড়রাও তাঁদের থেকে কিছু শিখবো।” এছাড়াও, অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়।অনুষ্ঠানটির শেষে ‘ছাপাখানার ভূত’ নামে একটি হাসির নাটক মঞ্চস্থ করা হয়। নাটকটি পরিচালনা করেন পত্রভারতীর টিম। আরও পড়ুন: মহালয়ায় মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে ১৭ গানের অ্যালবাম প্রকাশ

Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...