Thursday, June 11, 2026

বিতর্কের আবহে ফের করমর্দন করলেন না ভারত-পাক অধিনায়ক

Date:

Share post:

বিতর্কের আবহেই শুরু হল আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত ভারতের। টসের পর করমর্দন করলেন না দুই অধিনায়ক। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নিজের কথা বলে উল্টো দিকে ডাগ আউটে চলে যান  পাকিস্তানের অধিনায়ক সলমন  আঘাও কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন।

টসের পর সূর্যকুমার বলেন, আলাদা করে পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবছেন না। আর পাঁচটা ম্যাচের মতোই ঠান্ডা রেখে খেলতে হবে, ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে।পিচটা দেখে ভালই লাগছে। গত কাল শিশির পড়েছিল। প্রথম ম্যাচের পর থেকেই আমরা সব ম্যাচকে নকআউট হিসাবে ধরে নিয়েই খেলছি। আজকের ম্যাচেও তার কোনও বদল নেই। আবু ধাবিতে সম্পূর্ণ আলাদা উইকেটে খেলেছিলাম।

গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোর নিশ্চিত করে সুর্যকুমার যাদবের দল। আগের পর্বে টস ও ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় আইসিসির কাছে অভিযোগও গিয়েছিল। যা নিয়ে  অনেক বিতর্ক হয়েছিল। কিন্তু ভারত নিজের অবস্থানে অনড় থাকে।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

আরও পড়ুন :অলরাউন্ডারের চোট! পাক ম্যাচের আগে ভারতীয় শিবিরে অশনি সংকেত

পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সলমন আঘা (অধিনায়ক), মহম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মহম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি,  হ্যারিস রউফ ও আব্রার আহমেদ।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...