Thursday, June 11, 2026

জয় কোথায়: বলেই চারু মার্কেটের জিমে গুলি চালালো দুষ্কৃতীরা!

Date:

Share post:

মহালয়ার সকালে শহর কলকাতায় গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চারু মার্কেট (Charu Market) এলাকায়। তবে ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অজ্ঞাত পরিচয় আততায়ীদের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ঘটনার অভিযোগ পেতেই ঘটনাস্থলে পৌঁছয় লালবাজারের গোয়েন্দা বিভাগের (detective department) আধিকারিকরা। যে যুবকের খোঁজে দুষ্কৃতীরা আসে, তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

রবিবার সকালে অন্যান্য রবিবারের মতোই চারু মার্কেট এলাকার ‘দ্য কালচার’ জিমে (gym) ছিল প্রচণ্ড ভিড়। সেই সময়ে দুই অজ্ঞাত পরিচয় যুবক দোতলায় উঠে এসে জিমের মালিক জয়ের খোঁজ করে। রিসেপশনিস্ট জয়কে ডেকে আনতে গেলে সেই সময়েই দুই যুবক দু রাউন্ড গুলি (firing) চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়, এমনটাই দাবি জিমে (gym) আসা যুবকদের।

মহালয়া ও রবিবার হওয়ায় চারু মার্কেটের দেশপ্রাণ শাসমল রোড এলাকায় সেই সময়ে যথেষ্ট ভিড় ছিল। রাস্তায় যে প্রত্যক্ষদর্শীরা উপস্থিত ছিলেন তাঁরা জানান, দুটি বাইকে চার যুবক আসে। তারা রেনকোট (raincoat) ও হেলমেট (helmet) পরে ছিল। তার মধ্যে দুজন উপরে উঠে যায়। বাকি দুজন বাইক রেডি করে দাঁড়িয়েছিল। দুই যুবক নেমে আসতেই তারা চম্পট দেয়।

আরও পড়ুন: উলুবেড়িয়ায় তর্পণে এসে গঙ্গায় এসে তলিয়ে গেল নাবালিকা

ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা খবর দেয় কলকাতা পুলিশে। তবে জিমের সিসিটিভি চালু না থাকায় পুলিশের তদন্ত খানিকটা সমস্যায় পড়ছে। ঘটনাস্থলে পৌঁছয় গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। সেই সময়ে জিমে ১০ জন ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সেই সঙ্গে জিন মালিক জয়ের পুরোনো শত্রুতা নিয়েও তদন্ত শুরু করে পুলিশ।

এই ঘটনার পরে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের আধিকারিকরা। কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায় জানান, কেন হল, কী জন্য হল, কে বা কারা করেছে তা নিয়ে সবার মনেই প্রশ্ন রয়েছে। সেটা আমরা সমাধান করার চেষ্টা করছি। বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই ঘটনার কিনারা করতে পারব।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...