Thursday, June 11, 2026

মুখ্যমন্ত্রীর কথায়-সুরে উদ্বোধন সুরুচি সংঘের থিম সং: ঢাক বাজালেন অরূপ

Date:

Share post:

মহালয়া মানেই বাঙালির দুর্গোৎসবের ঢাকে কাঠি। প্রথা মেনে কোথাও চক্ষুদান, কোথাও মণ্ডপের দ্বারোদ্ঘাটন শুরু হয় এই দিন থেকেই। সেই প্রথা মেনেই শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গোৎসব সুরুচি সংঘের (Suruchi Sangha) থিম সং (theme song) এবং থিম নোট প্রকাশিত হল মহালয়ায়। তাদের এই বছরের থিম সং প্রকাশিত হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণাতেই।

সুরুচি সংঘের (Suruchi Sangha) এবছরের থিম (theme) ‘আহুতি’ (sacrifice), যা বাংলার স্বাধীনতার সংগ্রামীদের আহুতিকে উৎসর্গ করেই তৈরি হয়েছে। স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ‘অনুশীলন সমিতি’, তার সদস্য-সহ বাংলার স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ফুটে উঠেছে শিল্পী অনির্বাণ দাসের তৈরি থিমে।

আরও পড়ুন: আজ ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যার প্রকাশ মমতার, মুক্তি পাবে মুখ্যমন্ত্রীর কথায়-সুরে গানের অ্যালবাম

এই পুজোর এবারের থিম সং-এর গীতিকার এবং সুরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিন সেই থিম সং প্রকাশের পাশাপাশি তুলে দেওয়া হয় একটি থিম নোট। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। থিম নোটটি একটি বই, যেখানে বইয়ের ভিতর যেভাবে স্বাধীনতা সংগ্রামীরা পিস্তল রাখার জায়গা করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন, তা ফুটিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে লেখায় তুলে ধরা হয়েছে সুরুচি সংঘের এবারের পূজোর ভাবনাকেও। এদিন থিম সং প্রকাশ অনুষ্ঠানে ঢাক বাজিয়ে উৎসবের ঢাকে কাঠি ফেললেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...