Thursday, June 11, 2026

আজ ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যার প্রকাশ মমতার, মুক্তি পাবে মুখ্যমন্ত্রীর কথায়-সুরে গানের অ্যালবাম

Date:

Share post:

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। আকাশে বাতাসে বাঙালির শ্রেষ্ঠ পুজো শারদোৎসবের (Durga Puja) আমেজ। প্রত্যেক বছর মহালয়ার দিন প্রকাশিত হয় তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র (Jago Bangla) উৎসব সংখ্যা। সেই নিয়ম মেনেই এবছরও নজরুল মঞ্চে (Nazrul Mancha) বিকাল ৩টেয় সেই পত্রিকার প্রকাশ করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। থাকবেন রাজ্যের মন্ত্রী বিধায়ক ও অন্যান্য নেতাকর্মীরা। এদিন মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে ১৭ গানের অ্যালবামও প্রকাশিত হতে চলেছে।

সারা বছর যে পাঁচ দিনের অপেক্ষায় অক্লান্ত পরিশ্রম করে বাঙালি, এবার সেই উৎসবের মুহূর্তের কাউন্টডাউন শুরু। এদিন বেশ কিছু পুজো উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার (২০ সেপ্টেম্বর) উৎসবের সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, মহালয়ায় তাঁর লেখা ও সুরে দু’টি সিডি প্রকাশিত হবে। মোট ১৭ টি গান রয়েছে সেখানে।গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, তৃষা পাড়ুই প্রমুখ। ‘জাগো বাংলা’র পত্রিকা প্রকাশের পরই মহানগরীতে একের পর পুজোর উদ্বোধন করবেন মমতা তালিকায় রয়েছে – নাকতলা উদয়ন, ৯৫ পল্লী, যোধপুর পার্ক, বাবুবাগান, চেতলা অগ্রণীর মতো হেভিওয়েট পুজোও।

 

Related articles

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...