Thursday, June 11, 2026

প্রাক্তন-বর্তমানকে ছাড়াই ‘বিশ’ পালন মেগাস্টার দেবের!

Date:

Share post:

একদিকে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) রূপে বড়পর্দায় আগমন অন্যদিকে সিনে ক্যারিয়ারের কুড়ি বছর পূর্তি – মেগাস্টার দেবের (Dev) জীবনের মেগা ইভেন্টে তাই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (NIS) জুড়ে তারকার মেলা। অনুরাগী থেকে বন্ধু-সতীর্থ এমনকি গোটা পরিবার হাজির হয়ে গেল মঞ্চে, কিন্তু দেখা মিলল না দেবের (Dev) প্রাক্তন ও বর্তমান প্রেমিকাদের। কেন বলুন তো? শ্রাবন্তী- নুসরত- পূজা, সায়ন্তিকারা সকলেই তো ছিলেন। চমক দিলেন কোয়েল মল্লিকও। কিন্তু শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) বা রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) দর্শন মিলল না। তাই প্রশ্ন উঠতেই পারে সিনেমা জগতের ২০ বছরের সেলিব্রেশনে দেবের (Dev) বৃত্ত আদৌ সম্পূর্ণ হল কি?

‘ধূমকেতু’র প্রমোশনে দূরত্ব ভুলে “এমনি” বন্ধুত্ব পাতিয়েছিলেন #দেশু। কিন্তু ‘রঘু’র মঞ্চে উধাও ‘চ্যালেঞ্জ’ নায়িকা। অনেক খুঁজেও রাজ চক্রবর্তী বা তাঁর স্ত্রী কাউকেই দেখা গেল না। মেগাস্টারের কুড়ি বছরের সিনেমা ক্যারিয়ারে সুপার হিট গানে তাল মিলালেন নুসরাত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়,পূজা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা। এমনকি ‘কিশোরী’ কন্যা ইধিকাকেও (Idhika Paul) জমিয়ে পারফর্ম করতে দেখা গেল। প্রিয় বন্ধুর পাশে দাঁড়িয়ে খুনসুটি আর চেনা গানের সিগনেচার স্টাইলে চমকে দিলেন কোয়েলও (Koel Mallick)।

কিন্তু দেবের অনুষ্ঠানে ‘শুভ’ মিসিং। দর্শক অপেক্ষায় বসে থাকলেও, ‘ধূমকেতু’র মতো তাঁর আচমকা আগমন হল না। বোঝা গেল বরফ গলেনি। পুরোটাই ছিল বিজনেস স্ট্র্যাটেজি। ঠিক যেভাবে নিজের সিনেমার প্রমোশনে বেঙ্গল ট্যুর করতে গিয়ে জেলায় জেলায় তৃণমূল নেতাদের সহযোগিতাকে কাজে লাগিয়েছেন দেব, সেভাবেই দশ বছর আগের একটা সিনেমাকে এখনকার উপযোগী প্রমোশন করতে নিজের প্রাক্তনকে প্রয়োজন ছিল তাঁর। এখন প্রয়োজন ফুরিয়েছে, তাই বিনা বাক্য ব্যয়ে সাফ বার্তা, ‘এর বেশি কিছু আশা কোরো না..’। দেশু ফ্যানেরা আশাহত।

 

শনিবারের মেগা ইভেন্টে দেখা মিলল না মেগাস্টারের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রেরও। সম্ভবত তিনি কর্মসূত্রে ব্যস্ত আছেন। তবে যেভাবে দেব বললেন, “আমার সব নায়িকারা আজ এখানে”, তখন আবেগাপ্লুত ‘রঘু’র কণ্ঠস্বরের মাঝেও কোথাও যেন তাঁর কথার সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...