Thursday, June 11, 2026

মুম্বই পুলিশের হাতে গ্রেফতার টলিউড প্রযোজক শ্যামসুন্দর দে

Date:

Share post:

জুন মাসের সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী কুণাল ভার্মা জানিয়েছিলেন দুজনের কাছের বন্ধুর হাতে প্রতারিত হয়ে তাঁরা নাকি নিজেদের সর্বস্ব খুইয়েছেন। জানা যায়, প্রযোজক শ্যামসুন্দর দে-র (Shyam Sundar Dey) কাছে প্রতারিত হয়েছেন তাঁরা। প্রযোজকের স্ত্রী যদিও পাল্টা অভিযোগ আনেন তারকা দম্পতির বিরুদ্ধে। তবে এবার শনিবার কলকাতা থেকে প্রযোজক শ্যামসুন্দর দে-কে গ্রেফতার করল মুম্বই পুলিশ (Mumbai Police)। কলকাতাতে অভিনেত্রী দেবের (Dev ) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ইভেন্টে যোগ দিতে এসেছিলেন। তার মধ্যেই ঘটে গেল গ্রেফতারির ঘটনা।

সূত্রের খবর, অভিযুক্ত প্রযোজককে আপাতত জিজ্ঞাসাবাদ করে গোটা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে মুম্বই পুলিশ। কলকাতা পুলিশের সাহায্যে শ্যাম সুন্দর দে-কে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। পূজা জানিয়েছেন মাস তিনেক আগেই তিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ।আশ্চর্যের বিষয় হল প্রযোজকের স্ত্রী জানিয়েছেন, একটি ব্যবসায়িক সফরে প্রযোজক গোয়ায় গিয়েছিলেন। সেখানেই পূজার নেতৃত্বে শ্যামসুন্দর দে-কে অপহরণ করা হয়। মুক্তিপণ বাবদ ৬৪ লক্ষ টাকা চাওয়া হয় এবং প্রযোজকের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।গ্রেফতারির পর পূজা জানিয়েছেন আইনের উপর ভরসা ছিল। যে ন্যায়ের পথে থাকে তার পাশে ঈশ্বর থাকেন। তবে এখনও অভিযুক্তের শাস্তির চেয়ে নিজের টাকা ফিরে পাওয়া নিয়েই চিন্তিত অভিনেত্রী। প্রসঙ্গত, হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন পূজা। টলিউডে ছবির সংখ্যা কম তবে তিনি ছিলেন দেব, সোহমের নায়িকা।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...