Friday, May 22, 2026

মহালয়া উপলক্ষ্যে গান শেয়ার মুখ্যমন্ত্রীর, অন্তরের পবিত্রতার আহ্বান অভিষেকের

Date:

Share post:

পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার মাহেন্দ্রক্ষণে আজ মহালয়া। একদিকে যেমন সকাল থেকে ঘাটে ঘাটে তর্পণ করার ভিড়, অন্যদিকে মহালয়া উপলক্ষ্যে বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। পুরাণ মতে দুর্গোৎসবের তিনটি পর্ব-মহালয়া, বোধন আর সন্ধিপূজা। মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পেয়েছিলেন। শাস্ত্র মতে আজই দেবীর চক্ষুদান। বাঙালি মনে শুরু হয়ে গেল পুজোর কাউন্টডাউন। মহালয়ার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা ও সুরের একটি গান সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, “জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী”।তর্পণে, আগমনে ও আবাহনে সকলকে জানাই মহালয়ার শুভকামনা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

মহালয়া উপলক্ষ্যে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি লিখেছেন, ”মহালয়া উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। সকলের হৃদয়ে দেবীর আগমনের সুর লহরী বেঁধে দেয় মহালয়া। তর্পনে আবাহনের মধ্যে দিয়ে পবিত্র হোক সকলের অন্তর।”

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...