Friday, June 12, 2026

মহালয়ায় কলকাতার ৭, জেলার ৮০০ পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর! ঘোষণা ‘দুর্গা অঙ্গন’ প্রকল্পের

Date:

Share post:

শারদোৎসবের সূচনা হয়েছিল আগেই। এবার মহালয়ার পুণ্যলগ্নে ফের একাধিক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সেলিমপুর পল্লির দুর্গাপুজো থেকে শুরু করে একে একে বাবুবাগান, বান্ধব সম্মিলনী, যোধপুর পার্কের ৯৫ পল্লি অ্যাসোসিয়েশন, যোধপুর পার্ক সর্বজনীন এবং চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি। পাশাপাশি ভার্চুয়ালি জেলার অন্তত ৮০০টি পুজোর সূচনা করেন।

মহালয়ার দিন যোধপুর পার্ক ৯৫ পল্লি থেকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন নাকতলা উদয়ন সংঘের পুজোও। সেইসঙ্গে বীরভূমের রামপুরহাট মহকুমার চাকাইপুর মহামায়া ক্লাবের পুজোর উদ্বোধন করতে গিয়ে জানান, ‘শৈশবকাল থেকেই চাকাইপুর গ্রামের সঙ্গে আমার এক অবিচ্ছেদ্য আত্মিক সম্পর্ক রয়েছে। আজকের এই উদ্বোধন সেই স্নেহবন্ধনেরই প্রতিফলন’। এদিন রাস্তায় যাওয়ার পথে আরও একটি পুজো কমিটির আবদার মেটাতে থেমে উদ্বোধন করেন বান্ধব সম্মিলনীর দুর্গোৎসবের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘দুর্গা অঙ্গন’ নামে একটি নতুন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমি একটা দুর্গা অঙ্গন বানাব, জগন্নাথধামের মতো। জায়গাও ফাইনাল হয়ে গিয়েছে, ট্রাস্টও তৈরি হয়ে গিয়েছে।”

প্রসঙ্গত, এবার রেকর্ড সংখ্যক প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার প্রথম দফার সূচনা হল মহালয়ার দিনেই। যদিও সময়াভাবে সব অনুরোধ পূরণ করা সম্ভব হচ্ছে না, তবে যেসব কমিটি এ বছর তাঁর হাত থেকে উদ্বোধনের সুযোগ পায়নি, তাঁদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি।

আরও পড়ুন- বড় সাফল্য পুলিশের! দিল্লি থেকে গ্রেফতার গুলশন কলোনি কাণ্ডের মূল অভিযুক্ত মিনি ফিরোজ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...