Friday, June 12, 2026

বড় সাফল্য পুলিশের! দিল্লি থেকে গ্রেফতার গুলশন কলোনি কাণ্ডের মূল অভিযুক্ত মিনি ফিরোজ

Date:

Share post:

গুলশন কলোনিতে তাণ্ডবের ঘটনার পর থেকে অধরা ছিলেন মূল অভিযুক্ত মহম্মদ ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ। অবশেষে তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। রবিবার সন্ধে নাগাদ দিল্লির আজমেরি গেটের কাছে নিউ দিল্লি রেল স্টেশন এলাকা থেকে ধরা হয় ফিরোজকে। খুব শিগগিরই তাঁকে কলকাতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গুলশন কলোনি কাণ্ডে মিনি ফিরোজের বিরুদ্ধে অস্ত্র আইনের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই তাঁকে খুঁজতে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছিল। শেষ পর্যন্ত দিল্লি থেকে গ্রেফতার করা সম্ভব হয়।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আনন্দপুরের গুলশন কলোনিতে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয়। গুলি চলার অভিযোগও ওঠে। ওই ঘটনায় আগে চারজনকে গ্রেফতার করা হলেও, মূল অভিযুক্ত মিনি ফিরোজ অধরা থেকে যাওয়ায় প্রশ্ন উঠছিল পুলিশের ভূমিকা নিয়ে। দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শনে বেরিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, “ক্রিমিনাল যত বড়ই হোক, গ্রেফতার হবেই।” তাঁর সেই আশ্বাসের দু’দিনের মধ্যেই পুলিশের হাতে ধরা পড়লেন মিনি ফিরোজ।

আরও পড়ুন- বামপন্থী সদস্যদের সমর্থনে দিঘার জগন্নাথধামের ছোঁয়া এবার তাহেরপুরের দুর্গাপুজোয়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...