Thursday, June 11, 2026

বামপন্থী সদস্যদের সমর্থনে দিঘার জগন্নাথধামের ছোঁয়া এবার তাহেরপুরের দুর্গাপুজোয়

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় পর্যটনের এক নতুন অধ্যায় রচনা করেছেন তাঁর স্বপ্নের প্রকল্প ‘জগন্নাথধাম’ গড়ে তুলে। সেই আদলেই এবার নদিয়ার তাহেরপুরে তৈরি হয়েছে এক অনন্য দুর্গাপুজোর মণ্ডপ। তাহেরপুরের ক্লাব সম্মিলনী তাদের রজতজয়ন্তী বর্ষে দর্শনার্থীদের জন্য এই বিশেষ উপহার দিয়েছে। প্রায় দু’মাস ধরে শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে দাঁড় করানো হয়েছে এই চোখ ধাঁধানো মণ্ডপ। বৃষ্টি-ঝড় উপেক্ষা করেই কাজ এগিয়েছে নির্ধারিত পরিকল্পনা মাফিক।

ক্লাব কর্মকর্তারা জানান, রজতজয়ন্তী বছরেই তারা ভেবেছিলেন দর্শকদের জন্য চমকপ্রদ কিছু করবেন। সেই কারণেই মুখ্যমন্ত্রীর অন্যতম সেরা প্রকল্প দিঘার জগন্নাথধামের আদলে মণ্ডপ গড়ে তোলার সিদ্ধান্ত নেন। ক্লাবের কর্মকর্তা সুকান্ত দত্ত বলেন, ‘আমাদের কমিটির মধ্যে দক্ষিণপন্থী ও বামপন্থী উভয় মতের মানুষই আছেন। কিন্তু সবাই একমত হয়েই মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টাকে মানুষের সামনে আনার সিদ্ধান্ত নিয়েছি। বামপন্থী সদস্যরাও সমানভাবে এই উদ্যোগের প্রশংসা করেছেন।’ নদিয়ার বাদকুল্লা–তাহেরপুর অঞ্চলে দুর্গাপুজোর খ্যাতি বরাবরই দূরদূরান্তে ছড়িয়ে। ক্লাবের সদস্যদের আশা, দিঘার জগন্নাথধামের আদলে নির্মিত এই মণ্ডপ এবারের পুজোয় জেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। জানা গিয়েছে, পঞ্চমী বা ষষ্ঠীর মধ্যেই মণ্ডপের দ্বার খুলে দেওয়া হবে সাধারণ দর্শনার্থীদের জন্য।

আরও পড়ুন- পাক ব্যাটারের সেলিব্রেশন থেকে সঞ্জুর ক্যাচ, ভারত-পাক ম্যাচে শুরুতেই একগুচ্ছ বিতর্ক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...