Thursday, June 11, 2026

পাক ব্যাটারের সেলিব্রেশন থেকে সঞ্জুর ক্যাচ, ভারত-পাক ম্যাচে শুরুতেই একগুচ্ছ বিতর্ক

Date:

Share post:

ভারত পাক ম্যাচ হবে বিতর্ক হবে না, তাই হয় নাকি, করমর্দন না করেই টসের সময় ফিরে যান দুই অধিনায়ক। পাকিস্তানের ব্যাটিং ইনিংসে জোড়া বিতর্ক।

পাকিস্তানের ওপেনিং জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। জমান আউট হন ৯ বলে ১৫ রান করে। কিন্তু তাঁর আউট নিয়ে বিতর্ক হল। সঞ্জু স্যামসন যে ক্যাচটি ধরেছেন সেটি বৈধ কি না, তা নিয়ে দ্বিমত অনেকেই। হার্দিকের স্লোয়ার বল ফখরের ব্যাটে কানা ছুঁয়ে উইকেটকিপার সঞ্জুর দিকে যায়। বেশ নিচু হয়ে বলটি গিয়েছিল। সঞ্জু ক্যাচ ধরেই হার্দিকের দিকে দৌড়ে আসেন। ক্যাচটি সঠিক কিনা তা নিয়ে প্রশ্ন আছে।

সাহিবজাদা ফারহান অর্ধশতরান করে ব্যাট দিয়ে গুলি চালানোর ভঙ্গিতে সেলিব্রেশন করলেন সাহিবজাদা ফারহান। সেই ভিডিও হুহু করে ভাইরাল নেটদুনিয়ায়। তা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়।

সাইম আইয়ুব ২১, হুসেইন তালাত ১০ রান করে আউট হন। মহম্মদ নাওয়াজ ১৯ বলে ২১ রান করে আউট হলেন। নির্ধারিত ২০ ওভারে ৫   উইকেট হারিয়ে ১৭১ রান তোলে পাকিস্তান।সলমন ১৭ এবং আসরাফ ২০ রানে অপরাজিত থাকেন।

:বিতর্কের আবহে ফের করমর্দন করলেন না ভারত-পাক অধিনায়ক

গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় স্পিনাররা যে ভেল্কি দেখিয়েছিলেন সেটা এই ম্যাচে হল না। ভারতের হয়ে দুবে ৩৩ রানে ২ উইকেট পান। কুলদীপ ৩১ রান খরচ করে একটি উইকেট পেলেন।

 

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...