Sunday, April 12, 2026

ট্রফি পাওয়ার দিনেই ফের চ্যাম্পিয়ন, উৎসবের আনন্দ দ্বিগুণ ইস্টবেঙ্গলের

Date:

Share post:

ইস্টবেঙ্গলের ( East Bengal) চ্যাম্পিয়নশিপের ডাবল ধামাকা। ট্রফি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন(CFL 2025) হল লাল হলুদ। ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারিয়ে ৪১তম কলকাতা লিগ জিতল ইস্টবেঙ্গল। ২০২৪ সালের পর ২০২৫ সালেও লিগ চ্যাম্পিয়ন লাল হলুদ।

সোমবার দুপুরে কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ২০২৪ এর কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিলেন I এতদিন আদালতের রায়ের জন্য অপেক্ষা করছিলেন ইস্টবেঙ্গল সদস্য-সমর্থকরা। অবশেষে আদালতের রায় পক্ষে যেতেই গত মরশুমের ট্রফি হাতে পেল ইস্টবেঙ্গল দল।

ম্যাচের আগে আনন্দ, ম্যাচের পরে আনন্দ দ্বিগুণ হল। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ড্র করলেই চলতি কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত বিনো জর্জের দল। কিন্তু জিতেই চ্যাম্পিয়ন হল লাল হলুদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর  ম্যাচ শুরু হয় কিছুটা দেরিতে। নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট পরে শুরু হয়। তবে খেলা দেরিতে শুরু হলেও আক্রমণ শুরু করতে একটুও দেরি করেনি ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণ শুরু করে পিভি বিষ্ণু, নসিব রহমানরা।

আরও পড়ুন :এশিয়া কাপে বিসিসিআইয়ের দ্বিমুখী নীতি, করমর্দন বয়কটের নেপথ্যেও শাহি ভাবনা!

ডেভিড লালানসাঙ্গা প্রথমার্ধে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ করার চেষ্টা চালিয়ে যায় ইউনাইটেড। ৮৮ মিনিটে গোল শোধ করে ইউনাইটেড। তবে ম্যাচেক শেষ লগ্নে শ্যামল বেসরা জয় নিশ্চিত করলেল এবং দেবীপক্ষের শুরুতেই লাল হলুদ সমর্থকদের একরাশ আনন্দ উপহার দিলেন। শেষ তিন মরশুমে দুইবার লিগ চ্যাম্পিয়ন লাল হলুদ।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...