Thursday, June 11, 2026

মহালয়া পেরোতেই বদলে গেল প্রকৃতির রূপ, তিন দিন দুর্যোগের আশঙ্কা

Date:

Share post:

পূর্বাভাস ছিল মহালয়াতেও। তবে রবিবার কোনওক্রমে পেরোলেও সোমবার থেকেই শুরু প্রকৃতির রূপ বদল। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি, মেঘলা আকাশে (cloudy sky) দুর্গাপুজোর আনন্দ যেন খানিকটা ম্লান শহর থেকে জেলায়। আপাতত এই আবহাওয়া বুধবার পর্যন্ত জারি থাকার পূর্বাভাস (forecast) আবহাওয়া দফতরের। তবে উত্তরে এখনই খারাপ আবহাওয়ার পূর্বাভাস নেই। প্রতিকূল পরিবেশ হতে পারে মালদহ, দুই দিনাজপুরে।

সোমবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি দক্ষিণবঙ্গের শহর থেকে জেলায়। সোমবার দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা (scattered rain) ও মাঝারি বৃষ্টির (moderate rain) পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী তিন জেলা – দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারি বৃষ্টির সম্ভাবনা সোমবার। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়াতে।

আরও পড়ুন: বামপন্থী সদস্যদের সমর্থনে দিঘার জগন্নাথধামের ছোঁয়া এবার তাহেরপুরের দুর্গাপুজোয়

উত্তরের জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও ফের একবার আবহাওয়া বদলের সম্ভাবনা। যদিও আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরের জেলাগুলিতে। মালদহ ও দুই দিনাজপুরে সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

Related articles

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...