Thursday, March 26, 2026

সীমান্তে জোরদার নজরদারি! বসিরহাটে ইন্টারগেট কন্ট্রোল রুম চালু

Date:

Share post:

আরও নিরাপত্তার ঘেরাটোপে এল বসিরহাট। সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে বসিরহাট থানায় চালু হল আধুনিক ইন্টারগেট কন্ট্রোল রুম। সাড়ে পাচশো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ১১টি থানার উপর নজরদারি চালাবে জেলা পুলিশ।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, হেমনগর, সন্দেশখালি, হাসনাবাদ-সহ মোট ১১টি থানাকে বিশেষভাবে চিহ্নিত করে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার কন্ট্রোল রুমের উদ্বোধন করেন ডিআইজি বারাসত ভাস্কর মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদী রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, জেলা পুলিশ আধিকারিক দুর্বার বন্দ্যোপাধ্যায়, বসিরহাট আইসি রক্তিম চট্টোপাধ্যায়-সহ জেলা পুলিশ কর্তারা।

পুলিশ সুপার জানান, সীমান্ত লাগোয়া থানাগুলি অত্যন্ত স্পর্শকাতর। সামনে দুর্গাপুজোসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতেই এই কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এখান থেকে প্রায় ৩৫ লক্ষ মানুষের উপর সরাসরি নজরদারি সম্ভব হবে। জলপথে এবং স্থলপথে, দুই দিকেই নজরদারির সুবিধা মিলবে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভির মাধ্যমে এই মুহূর্তে সন্দেহজনক গতিবিধির তৎক্ষণাৎ খোঁজ মিলবে। সীমান্তরক্ষী বাহিনী ও জেলা পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- কাঁথিতে মহিলা সংঘের নির্বাচনে বিরোধীদের হারিয়ে বড় জয় তৃণমূলের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভ্যানিশ কুমার প্রতিদিন নির্লজ্জতার নতুন নতুন নজির গড়ছেন: কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের

রাজ্যে ভোটের কাজে পাঠানো চার সাধারণ পর্যবেক্ষককে নিয়ে চুড়ান্ত ক্ষোভ তৃণমূলের (TMC)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ব্রাত্য...

ক্ষমতায় এলে বাংলাকে উত্তর প্রদেশ করার হুমকি দিলীপের

বাংলায় বিজেপি (BJP) যে আসলে গুন্ডারাজ চালাতে চাইছে তার ফের প্রমাণ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

জ্বালানি সমস্যার দোহাই দিয়ে ফের লকডাউনের ষড়যন্ত্র করছে মোদি সরকার। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে দলীয় প্রার্থীদের সমর্থন জনসভা থেকে রাজ্যবাসীকে...

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...